ভারতে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়লেন সাকিব

দেরাদুনে অবস্থানরত দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুসহ তিনি ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারত রওনা হন দলের অন্য সদস্যরা। সেখানে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ৩, ৫ ও ৭ জুন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতে সময় নেবে দুই সপ্তাহেরও কম। মুস্তাফিজ তাই সিরিজ থেকেই ছিটকে পড়েন। সাকিব…

Read More

ঈদের আগে-পরে কিছুদিন নগরের উন্নয়নকাজ বন্ধ রাখার অনুরোধ কাদেরের

টানাবৃষ্টি ও চলমান উন্নয়ন কাজে সৃষ্ট যানজট-জনদুর্ভোগ রোধে ঈদের আগে ও পরে কিছুদিন নগরের উন্নয়নকাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লেখেন, ‘‘ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সড়কে নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার খোঁড়াখুড়ি চলছে। ঈদকে সামনে রেখে এসব কাজ জনভোগান্তি সৃষ্টি করছে। বৃষ্টিবিঘ্নিত হওয়ায় কাঁদামাটিতে পথচারিদের চলাচলেও কষ্ট হচ্ছে। সড়কের লেন কমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তাই, এ সময়ে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি-ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে আমি ওয়াসা, ডেসাসহ নগরে উন্নয়ন কাজের সাথে…

Read More

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই : নাসিম

ঢাকা, ৩১ মে, : নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলেল মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন, আমি কেন অন্যদের কাছে নির্বাচন নিয়ে প্রেসক্রিপশন নিতে যাব। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কীভাবে হবে এটা একটা স্যাটেলড বিষয়, এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, আর সুযোগ নেই। নাসিম আজ বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ তরিকত ফেডারেশন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায়…

Read More