কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশাকে ‘হেনস্তার’ ঘটনায় ওই হলের ২৫ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাবি প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশে অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মিথ্যা, অসত্য ও গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। বিভ্রান্তিকর তথ্য পরিবেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, পরিকল্পিতভাবে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে মারধর ও জুতোর মালা পরিধান…
Read MoreDay: May 18, 2018
রাজধানীতে অনেক এলাকায় জ্বলছে না চুলা!
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গতকাল বৃহস্পতিবার রাতে এশার পর তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র এই মাসের আনুষ্ঠানিকতা। আর আজ শুক্রবার ভোরে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা তাঁদের প্রথম রোজার রাখার নিয়ত করেছেন। রাজধানীজুড়ে সাধ্যমতো আয়োজনে সাহরি খাওয়ার আয়োজন করেছেন নগরবাসী। তবে মধ্যরাতে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে সাহরি তৈরিতে দুর্ভোগের কথা বলেছেন গৃহিণীরা। রাজধানীতে ভুক্তভোগী সোহেল একা নন, তার মতো হাজার হাজার মানুষ রমজানের প্রথম দিনে তীব্র গ্যাস সঙ্কটের কারণে রান্না করা নিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। গ্যাস সঙ্কটের কারণে রান্না করতে না পেরে কেউ কেউ বাইরের রেস্টুরেন্ট…
Read Moreসব মামলায় জামিন ব্যতীত খালেদার মুক্তি অনিশ্চিত’
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কেবলমাত্র জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তাকে সেগুলো থেকেও জামিন নিতে হবে। সব মামলায় জামিন নেয়া ছাড়া খালেদা জিয়া কখনোই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। আজ শুক্রবার সকালে মাদারীপুরে অসহায় ও দুস্থদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। নৌ পরিবহনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অপরাধ অনেক। তিনি এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, অন্যদিকে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছেন। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছেন। ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে…
Read Moreরমজানে বাজার পরিস্থিতি ঊর্ধ্বমুখী
পবিত্র রমজানে বাজার পরিস্থিতি থাকে ঊর্ধ্বমুখী। রমজান আসলেই খরচ বেড়ে যায় সাধারণ মানুষের। এ নিয়ে প্রতি বছর সরকারের বিভিন্ন বিভাগ থেকে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। অনেক সময় অভিযান চালানো হয়। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। অনেকে প্রকাশ করেছেন ক্ষোভ। অসাধু ব্যবসায়ীরা রমজান শুরুর অনেক আগে থেকেই খাদ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। রমজানের সময় চিনি, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয় এবং তা এমন পর্যায়ে পৌঁছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। বর্তমানে বাজারে চিনির মূল্য…
Read Moreআশুলিয়ায় দুই সহোদরকে কুপিয়েছে সন্ত্রাসীরা
দিয়া ইসলাম ,সাভার : পূর্ব শক্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় দুই সহোদরকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, টংগাবাড়ি এলাকার রমজান আলীর ছেলে আরিফ হোসেন (৩০) ও গরু ব্যবসায়ী হুমায়ুন কবিরকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এলাকার সন্ত্রাসী আমান, রহমান, মোন্নাফ, সালাম, মুকুল ও রাব্বী। এসময় সন্ত্রাসীরা তাদের কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল…
Read Moreবসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরা আবাসিকের একটি ফ্ল্যাট থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে বসুন্ধরার জি ব্লকের ৩ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এই ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এদের একজন শহীদুল ইসলাম (৩৩) এবং অপরজন তার গাড়িচালক আব্দুল খালেক আকাশ (৩৮)। র্যাব-১ এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম জানিয়েছেন, দ্রুত বড়লোক হওয়ার আশায় বছর দুয়েক আগে ইয়াবা কেনাবেচায় জড়িত হন কাপড় ব্যবসায়ী শহীদুল। এসময় তাদের কাছে ইয়াবা ট্যাবলেট ছাড়াও নগদ ২১ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন পাওয়া যায়। শহীদুল এবারই…
Read Moreদুই বাসের রেষারেষিতে প্রাণ গেল পত্রিকার বিজ্ঞাপন কর্মকর্তার
রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউন বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন (৩২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী মো. রাসেল বলেন, যাত্রাবাড়ী শনির আখড়া থেকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পাশে আমার মোটরসাইকেলও ছিল।তার…
Read Moreখালেদা জিয়ার বিরুদ্ধে আরো ২ গ্রেফতারি পরোয়ানা
এবার মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ৫ জুলাই এ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। ওইদিন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এদিকে মামলা দুটিতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। কিন্তু জামিন প্রশ্নে আদালত কোন আদেশ দেয়নি। এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, চার মাস আগে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। কিন্তু ষড়যন্ত্রের…
Read Moreপারমাণবিক নিরস্ত্রীকরণ না করলে কিমকে ক্ষমতা হারানোর হুমকি ট্রাম্পের
পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অস্ত্র ত্যাগ না করলে কিমের পরিণতি লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো হতে পারে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন ট্রাম্প। এ খবর দিয়েছে আল জাজিরা। ট্রাম্পকে উদ্ধৃত করে খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা স্থগিত করে উত্তর কোরিয়া। এছাড়া, আগামী মাসে অনুষ্ঠেয় কিম-ট্রাম্প বৈঠক পরিকল্পনা মতো হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে দেশটি। উত্তর কোরিয়া রাষ্ট্র পরিচালিত বার্তা…
Read Moreনির্বাচন কমিশন ভেঙ্গে নতুন কমিশন গঠন করতে হবে: ফখরুল
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো আর সুষ্ঠু হবে না উল্লেখ করে এই কমিশনকে ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুলনায় অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে যে আর কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না খুলনায় সেটা প্রমাণিত হয়েছে। তাই এই কমিশন ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। মির্জা ফখরুল বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নতুন কায়দায় ভোট ডাকাতি হয়েছে। ওপর দিয়ে সুন্দর ও সুষ্ঠু হচ্ছে। কিন্তু সুকৌশলে মানুষের ভোটাধিকার হরণ করা…
Read More