দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। শুনানির জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ দিন ধার্য করে দেয়। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, এম আমিনুল ইসলাম, মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় নেন। এসময় ডেপুটি অ্যাটনি জেনারেল ড. মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন।
Read MoreDay: May 21, 2018
পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফরে মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার সকালে রাশিয়া সফরের উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করেছেন।সফরকালে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোচিনে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় এ খবর নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পুতিনের আমন্ত্রণে মোদি রাশিয়া সফর করছেন। বার্তা সংস্থা জানায়, দুই নেতা বিদ্যমান দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বায়িক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সভায় দু’নেতার মধ্যে দু’দেশের মধ্যকার দীর্ঘ মেয়াদি সম্পর্ক শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক বিদ্যমান বিষয়বলী নিয়ে আলোচনা হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যকার ‘অনানুষ্ঠানিক আলোচনা’ একটি ‘ঐতিহ্যগত নিয়মিত মতবিনিময়’ বলে ভারতীয়…
Read Moreবার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন ইনিয়েস্তা
বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। ২২ বছরের স্মৃতি বিজড়িত ক্যাম্প ন্যুতে স্মরণীয় এক বিদায়ই হলো এই মহান ফুটবলারের। জয় ও শিরোপা দুটোই অধিনায়কের হাতে তুলে দিলেন সতীর্থরা। সেই সাথে রাজস্যিক বিদায়। মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রবিবার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই ম্যাচ দিয়েই ইতি টানলেন ৩৪ বছর বয়সী ইনিয়েস্তা। প্রথমার্ধে মেসিকে ছাড়াই প্রভাব বিস্তার করে খেলেছেন স্প্যানিশ জায়ান্টরা। সোসিয়েদাদের রক্ষণকে চেপে ধরে বার্সেলোনার আক্রমণভাগ। ২৫তম মিনিটে রেকেটিচের হেড সোসিয়েদাদের জালে জড়ালে তখনই ১-০ গোলে এগিয়ে যেত বার্সেলোনা। তবে প্রথমার্ধ স্কোরলাইন ০-০ রেখেই মাঠ ছাড়ে দুই…
Read Moreরাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ মঙ্গলবার
দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিআরটিসির আবেদনের ওপর আজও শুনানি হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবে আপিল বিভাগ। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত ১৭ মে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আদালত। আদালতে বিআরটিসির পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। রাজীবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ৮ মে রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ…
Read Moreগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮
সারাদেশে রবিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আটজন নিহত হয়েছেন। রাজশাহী, যশোর, নরসিংদী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে এ ঘটনা ঘটে। যশোর: পুলিশ বলেছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনজন মারা যান। সোমবার সকালে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল: ঘাটাইলে র্যাব-১২ এর সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়। এতে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। রাজশাহী: বেলপুকুর থানার ছোট জামিরা এলাকায় র্যাব-৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিপুল…
Read Moreপ্রধানমন্ত্রীর সঙ্গে খুলনার মেয়রের সাক্ষাত
ঢাকা, ২১ মে : খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি আওয়ামী লীগের বিজয়ে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তৈরী নৌকা দিয়ে শুভেচ্ছা জানান। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নবনির্বাচিত মেয়র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ হেলাল এমপি এবং দলের কেন্দ্রীয় ও খুলনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত মেয়র এবং খুলনাবাসীকে অভিনন্দন জানান।…
Read Moreভারতের দক্ষিণাঞ্চলে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু
নয়াদিল্লী, ২১ মে : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোঝিকোদে ও মালাপ্পুরাম জেলায় ভয়াবহ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে নয় জন মারা গেছে। জ্বরের কারণে এদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাতে তিন জনের মৃত্যু হয়।’ তিনি আরো বলেন, ‘এই ভাইরাসে আক্রান্ত আরো কয়েকজনকে জেলা দুটির সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’ এদিকে এই ভাইরাস মোকাবেলায় ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ন্যাশনাল সেন্ট্রাল ফর ডিজিজ…
Read More