মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলবদর বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন ফকিরের রায় ঘোষণা হবে বৃহস্পতিবার। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২১ মার্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিল। আজ বুধবার ট্রাইব্যুনাল জানায়, ওই রায় দেয়া হবে বৃহস্পতিবার। আসামি রিয়াজ উদ্দিন ফকির কারাগারে আছেন। এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩২তম রায়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে জড়িতদের বিচারে গঠিত এ ট্রাইব্যুনাল এর আগে আরো ৩১টি মামলার রায় ঘোষণা করেছে। ১৩ মার্চ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে ৩১তম মামলার রায়…
Read MoreDay: May 9, 2018
মানিকগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আজ বুধবার সকালে বজ্রপাতে ইয়াকুব আলী শেখ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাচামারা ইউনিয়নের কৈল হাসাদিয়া গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে। বাচামারা ইউনিয়নের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, ইয়াকুব কৃষি কাজে ব্যবহূত শ্যালো ইঞ্জিন চালিয়ে ইরি ধানক্ষেতে পানি দিয়ে বাড়ি ফেরার সময়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Read Moreবেনাপোলে ১২টি স্বর্ণের বার উদ্ধার
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক ডজন স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। বুধবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্তের খলসী বটতলা ইটভাটা এলাকা থেকে বারগুলো তারা উদ্ধার করেন। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। সোনার বারগুলোর ওজন এক কেজি ৪শ গ্রাম যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানান তারিকুল।
Read Moreইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে গেলেন ট্রাম্প
ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। একই সাথে ইরানের উপর পারমাণবিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। এ ধরনের চুক্তি কখনোই করা উচিত হয়নি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সাথে যে পরমাণু চুক্তি করা হয়েছে সেটি বজায় থাকলে দেশটি পারমাণবিক শক্তি অর্জন করবে। ইরান সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। লেবাননের হেজবোল্লা, ফিলিস্তিনের হামাস এবং আল-কায়েদাকে ইরান সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা যদি এখন কিছু না করি, তাহলে আমরা জানি ভবিষ্যতে…
Read Moreকারণ ছাড়াই পেঁয়াজ চিনির দাম বাড়ছে
ভোক্তাদের শঙ্কাই তাহলে সত্যি হচ্ছে! রমজানের আগেই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন ও শুকনা মরিচের দাম বেড়েছে। আর গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা। অথচ রমজান উপলক্ষে এবার চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি নিত্যপণ্যের মজুদ রয়েছে। পবিত্র রমজান শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে যৌক্তিক কোনো কারণ ছাড়াই বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় হতাশ ভোক্তারা। এদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের মূল্য বৃদ্ধি রোধে মাঠে নামছে একাধিক গোয়েন্দা সংস্থা। নিত্যপণ্যের অবৈধ…
Read Moreআজ ঢাকার থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিত্সার দাবিতে আজ বুধবার ঢাকায় থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে। গত সোমবার দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সোমবার স্থান নির্ধারণ করে বিক্ষোভের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তার প্রতিবাদে আজ এ বিক্ষোভ হবে।
Read Moreআশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ককে ধর্ষণের চেষ্টা আটক দুই
দিয়া ইসলাম , সাভার : সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন শোভাকে (২৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ ভাদাইল এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় আহত ওই নারীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ভাদাইল এলাকার বসির শিকদার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন শোভা বলেন গত কয়েকদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ভাদাইল এলাকার বখাটে সন্ত্রাসী সুমন মিয়াসহ কয়েকজন। পরে সে…
Read Moreরুপগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রুপগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ছিনতাইকারী নিহত হয়েছেন। বুধবার ভোররাতে রুপগঞ্জের ৩০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল সোয়া নয়টার দিকে র্যাব সদর দফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, বুধবার ভোরে র্যাব ১ এর টহলদলের সঙ্গে ছিনতাইকারীদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় একজন নিহত হয়। নিহত ব্যক্তি ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি করেছে র্যাব। র্যাব আরো জানায়, এ সময় একটি বিদেশী অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
Read Moreরোহিঙ্গা শিশুদের সহায়তায় জাপানের ১৫.৭ মিলিয়ন ডলার অনুদান
ঢাকা, ৯ মে : ইউনিসেফ রোহিঙ্গা শিশু ও নারী এবং ঝুঁকিপূর্ণ স্থানীয়দের মানবিক সহায়তায় জাপানের কাছ থেকে ১৫.৭ মিলিয়ন ডলার পেয়েছে। ইউনিসেফের মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শিশু ও নারী এবং ব্যাপক অনুপ্রবেশের কারণে ঝুঁকির মুখে পড়া স্থানীয়দের জরুরি সহায়তার প্রয়োজনের বিষয় অনুধাবন করে এই সহায়তার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এই অনুদান রোহিঙ্গা শিশু ও নারীদের জন্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন সহায়তায় ইউনিসেফ ও এর অংশি সংস্থাগুলোর কর্মকা- অব্যাহত রাখতে সহায়ক হবে। এর মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবেলায় অধিকসংখ্যক স্থানীয়দের সম্পৃক্ত করা এবং তাদের সামর্থ্য বৃদ্ধির সুযোগ সৃষ্টি…
Read More