কলকাতাকে হারিয়ে ফাইনালে সাকিবের হায়দারাবাদ

কলকাতা, ২৭ মে : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরের ফাইনাল উঠেছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদ। শুক্রবার রাতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে হায়দারাবাদ ১৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ফাইনালে হায়দারাবাদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় কলকাতা। উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ১৮ দশমিক ১ ওভার শেষে হায়দারাবাদের সংগ্রহ গিয়ে দাড়ায় ৭ উইকেটে ১৩৮ রান। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন আফগানিস্তানের রশিদ খান। ২টি…

Read More

ঈদ উপলক্ষে নভোএয়ার এর অতিরিক্ত ফ্লাইট

ঢাকা, ২৭ মে : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নভোএয়ার আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের ছুটিতে যাত্রীদের ভ্রমণের চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার ১২ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন অতিরিক্ত ২টি করে ফ্লাইট পরিচালনা করবে। বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ৪টি, যশোর ৩টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৪টি, সিলেট ১টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা…

Read More

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ নয় : হাইকোর্ট

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে আহবায়ক স্থপতি মোবাশ্বের হাসান এ রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। চার সপ্তাহের মধ্যে বিইআরসি, বিইআরসি-এর চেয়ারম্যান ও বিদ্যুৎ ও…

Read More

বউ ফিরিয়ে এনে না দেয়ায় বাবাকে হত্যা!

বউ ফিরিয়ে এনে না দেয়ায় বাবা জব্বার আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার গভীর রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামে এ ঘটনা ঘটেছে। রবিবার সকালে ঘাতক সন্তান বিল্লাল হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বিল্লাল হোসেনের স্ত্রী কিছুদিন পূর্বে বাড়ি থেকে চলে যায়। বউকে ফিরিয়ে আনার জন্য বিল্লাল হোসেন তার বাবাকে চাপ প্রয়োগ করে। এতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার রাতে জব্বার আলী ঘর থেকে বাইরে আসলে বিল্লাল হোসেন তাকে কুপিয়ে হত্যা করে। সকালে জব্বার আলীর লাশ ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল…

Read More

শেখ হাসিনা ডি.লিট ডিগ্রি অর্জন করায় মমতার অভিনন্দন

কলকাতা, ২৭ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) ডিগ্রি অর্জন করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় কলকাতায় হোটেল তাজ বেঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে…

Read More

ট্রাম্প ১২ জুন সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন

ওয়াশিংটন, ২৭ মে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে সবকিছুই ‘অত্যন্ত চমৎকারভাবে’ এগুচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্প হোয়াইট হাউসে ভেনিজুয়েলা থেকে মুক্তিপ্রাপ্ত এক মার্কিন কারাবন্দির সঙ্গে বৈঠককালে বলেন, ‘কিমের সঙ্গে তার বৈঠকের বিষয়ে সবকিছুই চামৎকারভাবে এগুচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা ১২ জুন সিঙ্গাপুরের ওই বৈঠকের অপেক্ষায় রয়েছি।’

Read More

নেতাজী সুভাষ বসু জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কলকাতা, ২৭ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে নেতাজী সুভাষ চন্দ্র বসু জাদুঘর পরিদর্শন করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান দেশপ্রেমিক নেতা সুভাষ চন্দ্র বসুর পৈত্রিক নিবাসের নেতাজী ভবনেই এই জাদুঘরটি অবস্থিত। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজধানীর লালা লাজাপাত সরণীতে অবস্থিত এই জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। নেতাজী রিচার্স ব্যুরোর চেয়ারম্যান ও লোকসভার সাবেক সদস্য অধ্যাপক কৃষ্ণ বসু প্রধানমন্ত্রীকে জাদুঘরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে শুক্রবার সকালে এখানে…

Read More