তনু হত্যা কান্ডের উচ্চ পর্যায়ে তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা কান্ডের উচ্চ পর্যায়ে তদন্ত চলছে ,শীঘ্রই তদন্তের রির্পোট আলোর মুখ দেখবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২১ তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসময় আরও বলেন টেকশই উন্নয়নে গুণগত শিক্ষার বিকল্প নেই,তাই মান সম্মত শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা উপকরণ ও তথ্য জ্ঞান সমৃদ্ধি শিক্ষা ব্যবস্থার তথ্য বিনিময়ে এই কনভেনশনের মুল উদ্দেশ্যে।…

Read More

চরফ্যাশনে ১৯২ পিস গুলি জব্দ, পুলিশের তথ্যদাতা আটক

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের খোর্শেদ আলমের বাড়ির পাশ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ১শ’ ৯২ পিস গুলি জব্দ করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতকাল শুক্রবার গভীর রাতে ওই গুলিগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের তথ্যদাতা মোফাক্কারুল ইসলাম মিশন (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। ওই গুলি জব্দের ঘটনায় শশীভূষণ থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন বাদী হয়ে আজ শনিবার আটককৃত মোফাক্কারুল ইসলাম মিশন এবং তার মামা নুরুন্নবীকে আসামি করে মামলা দায়ের করেছেন। মোফাক্কারুল ইসলাম মিশন হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে এবং…

Read More

নৌকা জেতাতে খুলনা-গাজীপুরে পুলিশি তাণ্ডব চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিসহ ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল দেখে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হয়রানি শুরু করেছে। চলছে পুলিশী তাণ্ডব। যতই দিন যাচ্ছে ততই আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দলের নৌকা প্রার্থীর পক্ষে বেপরোয়া হয়ে উঠেছে। নির্বিচারে আক্রমণ করে বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তিনি বলেন, ‘দুদিন আগে নির্বাচন পর্যবেক্ষক সংগঠন সুজনের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে তাদের মাঠ জরিপের ফলাফল তুলে ধরতে গিয়ে দুই সিটিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমেও ভোট নিয়ে ভীতি ও…

Read More

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল

ঢাকা, ৫ মে  : এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা বাসসকে বলেন, আগামীকাল সকাল ১০ টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। এরপর দুপুর ১ টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ও দেশের বাইরে কয়েকটি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলে। এ বছর ৩ হাজার ৪১২টি…

Read More

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের আশ্বাস কানাডার

ঢাকা, ৫ মে : সফররত কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তাঁর দেশের সমর্থন অব্যাহত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেছেন, কানাডা এই সমস্যার দ্রুত সমাধান চায়। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘ আমরা ১০ লাখেরও অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করি এবং এই সমস্যার সমাধানে বাংলাদেশকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুুত রয়েছি।’ আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসি পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন,…

Read More

ট্রাম্প-কিম বৈঠকের সময় ও স্থান চূড়ান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বহু প্রতীক্ষিত বৈঠকের সময় ও স্থান চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। এমনটা জানিয়েছেন ট্রাম্প। -খবর আল জাজিরা খবরে বলা হয়েছে, শুক্রবার হোয়াইট হাউজ থেকে টেক্সাস অঙ্গরাজ্য সফরে যাওয়ার সময় কিম জং উনের সঙ্গে তার বৈঠকের সময় ও স্থান চূড়ান্ত হওয়ার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আমাদের কাছে এখন একটি তারিখ ও জায়গা আছে। আমরা শিগগিরই বিষয়টি ঘোষণা করব। এদিকে এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, দুই কোরিয়ার মধ্যকার অসামরিক এলাকা বা ডিএমজে পূর্ব পরিকল্পিত…

Read More

এক মঞ্চে গাইলেন শাহানা কাজী, নেহা কাক্কার ও আতিফ আসলাম

কণ্ঠশিল্পী শাহানা কাজী আবারও বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গে টরন্টো মাতালেন। গত ২৮ এপ্রিল, শনিবার, টরন্টোর হারশী সেন্টারে অনুষ্ঠিত হয় ‘আতিফ ও নেহা লাইভ ইন কনসার্ট’ শীর্ষক একটি মেগা কনসার্ট। সেখানে বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নেহা কাক্কার ও আতিফ আসলামের সাথে এক মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী। বাঙালি কন্যা ‘শাহানা কাজী’ তেজাব’ ছবির ‘এক দো তিন’ গানটি দিয়ে কনসার্টটির সূচনা করেন এবং বলিউডের আরো বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করেন। সাত হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট ভেন্যুটি ছিল পুরাপুরি শ্রোতা-দর্শকে ভর্তি।…

Read More

খালেদা জিয়ার অসুস্থতা ও মুক্তি বেশি প্রাধান্য: ফখরুল

বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং মুক্তির বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আসন্ন ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। গতকাল শুক্রবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের বৈঠক সন্ধ্যায় শেষ হওয়ার পরে বিষয়বস্তু নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আগামীতে বিএনপি ও গণতান্ত্রিক শক্তি কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে তা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। এ অবস্থায় একদিকে খালেদা জিয়ার অসুস্থতা ও মুক্তির…

Read More

লেস্টার সিটিতে বাংলাদেশী বংশোদ্ভূত হামজা

ইংল্যান্ডের প্রিমিয়ারশিপ ফুটবলে লেস্টার সিটি ফুটবল ক্লাবের হয়ে আজ তৃতীয় দিনের মত মাঠে নামতে পারেন বাংলাদেশী বংশোদ্ভূত হামজা চৌধুরী। ব্রিটেনে প্রচুর দক্ষিণ এশীয়ের বাস। কিন্তু পেশাদার ফুটবলে দক্ষিণ এশীয়দের দেখা যায়না বললেই চলে। বিশেষ করে প্রিমিয়ার লীগে তারা একবারেই বিরল। কিন্তু ব্যতিক্রম হতে চলেছেন বাংলাদেশী বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী। প্রিমিয়ার লীগের ২০১৬ সালের শিরোপাধারী ক্লাব লেস্টার সিটির মধ্যমাঠের খেলোয়াড় হিসাবে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন ২১ বছরের এই যুবক। এপ্রিলে লেস্টার সিটি তাকে দুটো ম্যাচে মাঠে নামিয়েছে। বার্নলি ক্লাবের সাথে ম্যাচে প্রিমিয়ারশিপে তার অভিষেক হয়। ম্যাচের পর লেস্টার সিটির ওয়েবসাইটে…

Read More

ঢাকায় ওআইসি সম্মেলন চলছে

দুই দিনব্যাপী বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন আজ ঢাকায় শুরু হয়েছে। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় এ সম্মেলন। সম্মেলনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা। এই সম্মেলনে রোহিঙ্গা সংকট ইস্যুটি বিশেষ প্রাধান্য পাচ্ছে। সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে আগত অর্ধশতাধিক দেশের প্রতিনিধিরা শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বাংলাদেশ ২৫ বছর পর ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। ১৯৮৩ সালের ডিসেম্বরে তৎকালীন এরশাদ সরকারের সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম…

Read More