সাভারের উত্তর কলমা এলাকায় পূর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে আরশাদ শিকদার নামের (৩০) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এলাকাবাসী জানায়. পূর্ব শক্রুতার জের ধরে উত্তর কলমা এলাকায় হিরু শিকদারের ছেলে আলম শিকদার (৩৩) ও আরশাদ শিকদারকে (৩০) বাড়ি থেকে ডেকে উত্তর কলমা নিয়ে যান জিনজিরা এলাকার সন্ত্রাসী সাইফুল, নাজমুল, আতিক ও মিরাজ। পরে সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ…
Read MoreDay: May 22, 2018
মানহানির দুই মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন
মানহানির দুটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট বেঞ্চের অনুমতি নিয়ে আবেদন দুটি শাখায় দাখিল করা হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগষ্ট জন্মদিন পালন অভিযোগে এ মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়ে ৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য রেখেছে ঢাকার হাকিম আদালত। দীর্ঘ সময় দিয়ে দিন ধার্য রাখায় হাইকোর্টে জামিন…
Read Moreদায়ী বাস চিহ্নত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ
সড়ক দুর্ঘটনায় রাজীবের হাত হারানোর ঘটনায় দায়ী বাস চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টকে ওই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। গঠিত কমিটি ঘটনা তদন্ত পূর্বক দায়ী বাস চিহ্নিত করে আদালতে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ বিষয়ে হাইকোর্টকে আদেশ দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেয়। একইসঙ্গে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। গত ৩ এপ্রিল রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার সামনে দুই বাসের মাঝে পড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী…
Read Moreআইপিএল ফাইনাল মঞ্চে জ্যাকুলিন
কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল-এর ফাইনাল খেলা। প্রতিবারের মতো এবারো ক্রিকেটের এই আসরের ফাইনালে পারফর্ম করবেন বলিউড তারকারা। সেখানে দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকেও। সালমানের সাথে মঞ্চে আসবেন তিনি। ‘রেস ৩’ মুক্তির আগে এটা বড় ধরনের প্রমোশন করতে যাচ্ছেন সালমান ও জ্যাকুলিন। মঞ্চে সালমান খান ক্রিকেটের প্রতি তার অনুভূতির কথা জানাবেন। সেই সঙ্গে তার ফার্মহাউসে প্রায়ই কীভাবে ক্রিকেট খেলেন সেই গল্পও বলবেন দর্শকদের। সালমান ও জ্যাকুলিন ওই অনুষ্ঠানে ক্রিকেটে তার প্রিয় খেলোয়াড় এবং দলের কথাও উল্লেখ করবেন। পুরো আয়োজনই থাকবেই ক্রিকেট নিয়ে। এরপর সালমান ও জ্যাকুলিন ‘রেস ৩’ সিনেমার ‘হিরিয়ে’…
Read Moreঝিনাইদহে বিশেষ অভিযানে ৪৬ জন আটক
ঝিনাইদহে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ১৩ জন, শৈলকুপা থেকে ২ মাদক ব্যবসায়ীসহ ১০ জন, হরিণাকুন্ডু থেকে ১ মাদক ব্যবসায়ীসহ ৩ জন, কালীগঞ্জ থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ৭ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে আটক করা হয়। এসময় বেশ…
Read Moreসাকিবদের ফাইনালে ওঠার লড়াই আজ
শেষ চারে সাকিব আল হাসানের দলে যাওয়াটাই নিশ্চিত হয়েছিল সবার আগে। আজ ফাইনালে দলটির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতে গেলেই ফাইনালের টিকেট পেয়ে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। সাতটি দল মিলে ৫৬ ম্যাচের লড়াইয়ে প্লে-অফের জন্য টিকে রইল চারটি দল। এ চার দল থেকে উঠে আসবে এবারের আইপিএলে দুই ফাইনালিস্ট। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে দুই দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। এবারে প্লে-অফে হায়দ্রাবাদ ও চেন্নাই বাদে বাকি দুটো দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এর মধ্যে সবার আগে প্লে-অফ…
Read Moreবন্দুকযুদ্ধে ১১ মাদক ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম, নেত্রকোনা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নীলফামারীর সৈয়দপুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার সীমান্তে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ১০ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি পাঠানো খবর- চট্টগ্রাম অফিস : মহানগরীর বায়জিদ এলাকায় র্যাবের র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শুক্কুর আলী(৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বায়জিদ থানাধীন ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, বায়জিদ থানাধীন ডেবারপাড় এলাকায় মাদকের…
Read Moreএইচবিআরআই খসড়ার চূড়ান্ত অনুমোদন
ঢাকা, ২২ মে : মন্ত্রিসভা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) আইন-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এই নতুন আইন ১৯৭৭ সালে সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশের প্রতিস্থাপন হবে বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফকালে জানান। গৃহায়নের সঙ্গে সম্পর্কিত নকশা, ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সমস্যা নিয়ে বৈজ্ঞানিক ও কারিগরি গবেষণা পরিচালনার লক্ষ্যে এইচবিআরআই প্রতিষ্ঠিত হয়। প্রস্তাবিত আইনে ২০ সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠনের বিধান রয়েছে। এই পরিষদের প্রধান হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী…
Read Moreরাশিয়ায় দাবানলে ২৩ হাজার হেক্টর বনাঞ্চল ধ্বংস
খাবারোভস্ক, ২২ মে : রাশিয়াজুড়ে ৭ হাজার ৪শ’ হেক্টরের বেশি বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা গত ২৪ ঘন্টায় প্রায় ১শ’টি স্থানে দাবানল নিভিয়ে ফেলেছে। মঙ্গলবার এরিয়াল ফরেস্ট প্রটেকশন সার্ভিসের প্রেস সার্ভিস একথা জানিয়েছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘২২ মে মধ্যরাত থেকে ২৩ হাজার ৬৪৮ হেক্টর এলাকায় ৪৫টি স্থানে দাবানল জ্বলছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ সোমবার রাশিয়ার ২০ হাজার ৭শ হেক্টর এলাকায় ৫৫টি স্থানে দাবানল দেখা দিয়েছিল। পূর্ব প্রান্তের আমুর অঞ্চলে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এখানকার ১৩ হাজার ৭শ’ হেক্টর জমিতে ১২টি…
Read More