সিউল, ৭ মে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী মাসে সিঙ্গাপুরে বৈঠকে বসতে পারেন। এ দুই নেতার মধ্যে নজিরবিহীন আলোচনার প্রত্যাশা তৈরী হওয়ার প্রেক্ষাপটে এমন ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র। বিস্তারিত উল্লেখ না করে সপ্তাহান্তে ট্রাম্প বলেন, উভয় পক্ষ যুগান্তকারী এ বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণ করেছে। আর এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে প্রথম বৈঠক। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা শিগগিরই এ বৈঠকের তারিখ ও স্থানের নাম ঘোষণা করবো।’ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার চোসান ইলবো দৈনিকের খবরে…
Read MoreDay: May 7, 2018
সাভারে নকল ব্যাটারি তৈরির সন্ধান
সাভারে নকল ব্যাটারি তৈরির অভিযোগে একটি ব্যাটারি তৈরির কারখানার সকল কার্যক্রম স্থগিত করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় রিভেরা পার্কসিটিতে এ নকল ব্যাটারি তৈরির কারখানাটির সকল কার্যক্রম স্থগিত করেদেয় ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গত এক বছর ধরে চায়নার এক মালিক ডংজিন লংজিভিটি ইন্ড্রাষ্টি লিমিটেড নামের একটি ব্যাটারি তৈরির কারখানা চালু করেন। পরে গত কয়েকমাস আগে ওই কারখানার নামে চায়না ও বাংলাদেশী দুই মালিক সাভারের আমিনবাজারে নকল ব্যাটারি তৈরি বিক্রি করে আসছিলো প্রতারণচক্রটি। পরে গোপন সংবাদের ভিতিত্বে ডংজিন লংজিভিটি ইন্ড্রাষ্টি লিমিটেড কতৃপক্ষ সাভারে ওই নকল কারখানাটির…
Read Moreখালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গত ১৯ মার্চ এ দিন ধার্য করেন। দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদককে গত ১৯ মার্চ আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। দু’সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে এবং পরবর্তী দু’সপ্তাহের মধ্যে খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। একই সঙ্গে ওইদিন এ আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন আপিল বিভাগ। আগামীকাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের…
Read Moreবিমানের ভাড়া ও আনুষঙ্গিক চার্জের নীতিমালা নির্ধারণে রুল
দেশের ভেতরে বিমান চলাচল করার ক্ষেত্রে ভাড়া নির্ধারণ ও আনুষঙ্গিক চার্জের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না এবং নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত সব কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম শামীম। রাষ্ট্রপক্ষে ছিলেন…
Read Moreসিরাজগঞ্জে বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া চরে বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু হয়েছে। এ সময় মহিষের বাথান দেখাশোনার দায়িত্বে থাকা দুই রাখাল আহত হয়। নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা চরে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আহত রাখাল নিবারণ ঘোষ ও নিমাই ঘোষকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিষ বাথানের মালিক দুলাল ঘোষ জানান, যমুনার নাটুয়ারপাড়া চরে চার’শ মহিষের একটি বাথান দেখাশোনা করছিলেন ওই দু রাখাল। সোমবার ভোরে বৃষ্টির সাথে সাথে উপুর্যপরি বজ্রপাতে বাথানের ১০টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় রাখাল নিবারণ ও নিমাই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়া…
Read Moreবগুড়ায় ধানক্ষেত থেকে চার গলাকাটা লাশ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে হাতবাঁধা চার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর পাথার এলাকা থেকে সোমবার সকাল ১০টার দিকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে উপজেলার ডাবুইর গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করেন তারা। নিহতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডাবুইর গ্রামের জালাল উদ্দিন বলেন, নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা, হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল। ওসি বলেন, ওই চারজনকে অন্য…
Read Moreতিন পার্বত্য জেলায় হরতাল চলছে
মাইক্রোবাস চালক সজিব হত্যাকারীদের গ্রেফতার এবং অপহৃত তিনজনকে উদ্ধারের দাবিতে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে এ হরতাল পালন করা হচ্ছে। এর আগে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার ডাকা হরতাল প্রত্যাহার করে। খাগড়াছড়িতে হরতালের কারণে সোমবার সকাল থেকে জেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাট। সকালে হরতাল সমর্থকরা মুসলিম পাড়া এলাকায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। নারিকেল বাগান সড়কে একটি ট্রাক ও একটি ইজিবাইক ভাঙচুর করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে পিকেটিং-এর…
Read Moreবঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ১০ মে
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামী ১০ মে উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণের তারিখ কয়েক দফা পেছানোর পর নতুন সময় ঠিক করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় সব ঠিকঠাকই আছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় আগামী ১০ মে বিকাল ৪টায় উপগ্রহটি উৎক্ষেপণ হবে বলে স্পেসএক্স নিশ্চিত করেছে। এর আগে সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ ৪ মে থেকে পিছিয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছিল। এর আগেও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকবার স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ পাল্টানো হয়েছিল বেশ…
Read Moreকুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আলতাব হোসেন (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার পিপুলবাড়িয়া-কাতলামারী সড়কের পাশে এ ঘটনা ঘটে। আলতাবের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ৮টি মামলা রয়েছে। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোশারোফ হোসেনের ছেলে। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে ডিবি ও দৌলতপুর থানা পুলিশ পিপুলবাড়িয়া-কাতলামারী সড়কের পাশে ফাঁকা মাঠে যৌথ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে আলতাব ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে…
Read Moreগোপালগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩
গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে সোমবার সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক জানান, ঘটনাস্থলে একটি ট্রাক উল্টে ২জন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের নাম ঠিাকানা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
Read More