সিরাজগঞ্জে বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু

bojrooসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া চরে বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু হয়েছে। এ সময় মহিষের বাথান দেখাশোনার দায়িত্বে থাকা দুই রাখাল আহত হয়।

নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা চরে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আহত রাখাল নিবারণ ঘোষ ও নিমাই ঘোষকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিষ বাথানের মালিক দুলাল ঘোষ জানান, যমুনার নাটুয়ারপাড়া চরে চার’শ মহিষের একটি বাথান দেখাশোনা করছিলেন ওই দু রাখাল। সোমবার ভোরে বৃষ্টির সাথে সাথে উপুর্যপরি বজ্রপাতে বাথানের ১০টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় রাখাল নিবারণ ও নিমাই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১০ মহিষের মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment