ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ১৫৯। টাইগাররা এগিয়ে ১৩৫ রানে।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। আগের দিন শেষ বলে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করে ফেরেন ৪৭ রানে। ব্যাট করছেন ইমরুল (৬৫) ও সাকিব আল হাসান (১)। এই টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২০ রান সংগ্রহ করে মুশফিক বাহিনী। জবাবে প্রথম ইনিংসে ২৪৪ রান করে ২৪ রানের লিড নেয় সফরকারীরা।
মিতু/বিবি নিউজ/১০৪
