করোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১,৮৭৩

২২ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৫২ জন। করোনা আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩২ হাজার ৭৮ জন রোগী রয়েছে।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ২৯৬ জন।
শনাক্ত বিবেচনায় দেশে করোনাভাইরাসে সুস্থতার হার ২০ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ বলে তিনি জানান।
গতকালের চেয়ে আজ ১৭৯ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬৯৪ জন।
নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৭৭টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ৯৯৩টি। গতকালের চেয়ে আজ ১৬টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৮৩৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৯ হাজার ৭২৭টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ১০৭টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৭৫টি।

Related posts

Leave a Comment