জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২২০০, সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ

০৪ মে, ২০২০(বিবিনিউজ):চলতি বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামি শরিয়াহ মোতাবেক আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।…

Read More

করোনা আক্রান্ত ১০ হাজার ছাড়ালো, সুস্থ ১২০৯

৪ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ১০ হাজার ১৪৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটি এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৪৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২০৯ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের সবাই পুরুষ। এ পর্যন্ত মারা গেছেন ১৮২ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…

Read More