স্ত্রীরা থাকতে সেলুনে কেন

০৩ মে ,২০২০(বিবিনিউজ):করোনার এই সময়ে নতুন অনেক কিছুই দেখছে এ দুনিয়া। থমকে যাওয়া দুনিয়ায় ঘরবন্দী খেলোয়াড়দের অনেক গুণের কথাও জানা যাচ্ছে। মাঠের খেলায় দুর্দান্ত খেলোয়াড়েরা যে ঘরের দৈনন্দিন কাজেও চমৎকার, সেটা এ সুযোগে দেখা হয়ে গেছে গোটা পৃথিবীর খেলাপ্রেমী মানুষের। করোনার এই সময় আরও একটা বিষয় জানিয়ে দিয়েছে, নাপিতের কাজে খেলোয়াড়দের স্ত্রীরাও কম পটু নয়। কিছু দিন আগে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির চুল কেটে দিচ্ছেন—এমন একটা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়েছিল। আনুশকার সঙ্গী হয়েছেন বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের স্ত্রীরাও। কাল ইনস্টাগ্রামের এক…

Read More

প্রতিটি গার্মেন্টসে মেডিকেল টিম গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৩ মে, ২০২০ (বিবিনিউজ) : চলমান করোনা পরিস্থিতির মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের এলাকার প্রতিটি গার্মেন্টসে মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের তিনটি হটস্পট ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের এলাকাগুলোর বিষয়ে বিশেষভাবে দেখার জন্য পুলিশ প্রশাসনকে বলেছি। এখান থেকে যেন কেউ বাইরে না যায়, এবং বাইরের কেউ যেন না ঢুকে।’ জাহিদ মালেক বলেন, আমাদের মূল বিষয় ছিল পোশাক শিল্পের গার্মেন্টসগুলো কীভাবে স্বাস্থ্যবিধি পালন করবে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে মূল ফোকাস ছিল কারখানা চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। স্বাস্থ্যসেবা…

Read More

রংপুর বিভাগের আট জেলার সঙ্গে কাল ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী

৩ মে, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন। প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃংখলা রক্ষাকারি এবং সশস্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, কাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। রংপুর বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলে এতে যুক্ত থাকবেন। জেলাগুলো হচ্ছে-পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা। প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ…

Read More

সাভারের ভাকুর্তায় এক কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা

সাভার প্রতিনিধি,৩ মে ২০২০(বিবিনিউজ):সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে সাভার উপজেলা ছাত্রলীগ। সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের ধান মারাই করে বাড়িতে পৌছে দেন।

Read More

সাভারে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

সাভার প্রতিনিধি, ০৩ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সমাজের অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।দুপুরে সাভারের পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আর্টডক এর অধীনে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) এর উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা। সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন থেকে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

Read More

দেশে ২৪ ঘন্টায় নতুন  ৬৬৫ জন করোনা আক্রান্ত

৩ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০৬৩ জন এবং মারা গেছেন ১৭৭ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটি এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ সংখ্যা। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘন্টায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৭৭ জন। মৃত দুইজনই ঢাকার বাইরের। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। ডা.নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত…

Read More