রংপুর বিভাগের আট জেলার সঙ্গে কাল ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী

৩ মে, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন।
প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃংখলা রক্ষাকারি এবং সশস্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, কাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। রংপুর বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলে এতে যুক্ত থাকবেন।
জেলাগুলো হচ্ছে-পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা।
প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।

দেশে মার্চ মাসের ৮ তারিখ প্রথম করোনারোগী সনাক্ত হবার পর থেকে এ পর্যন্ত এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭৭ জন এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৫৫ জন।
অন্যদিকে চীনের উহান প্রদেশে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী সনাক্ত হবার পর থেকে এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশে ২ লাখ ৪৪ হাজার জন মৃত্যুবরণ করেছে এবং প্রায় ৩৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে।

Related posts

Leave a Comment