টেলি সামাদের মৃত্যুতে স্পিকারের গভীর শোক ও দুঃখ প্রকাশ

speker-shirin-ban-congratuate৭ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমির চৌধুরী প্রখ্যাত অভিনয় শিল্পী টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় স্পিকার বলেন, প্রখ্যাত অভিনয় শিল্পী টেলি সামাদের মৃত্যুতে দেশ একজন প্রতিথযশা অভিনয় শিল্পীকে হারালো।
এছাড়া প্রখ্যাত অভিনয় শিল্পী টেলি সামাদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ।
অভিনয় শিল্পী টেলি সামাদ গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

Related posts

Leave a Comment