০৮ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপি দলটার একটা বিশেষত্ব আছে। লিগের বাইলজ অনুযায়ী, একজন করে বিদেশি খেলাতে পারবে দলগুলো। কিন্তু বিকেএসপিতে কোনো বিদেশি খেলোয়াড় নেই। আর এই দলের প্রত্যেক ক্রিকেটারই বিকেএসপির ছাত্র। ক্রিকেটারদের কেউ মাত্রই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কেউবা পড়ছে উচ্চমাধ্যমিকে। অধিনায়ক আকবর আলী আবার একটু এগিয়ে, ডিগ্রি অধ্যয়নরত। শতভাগ শিক্ষার্থীদের এই দলটিতে চারজন এমন ক্রিকেটারও আছেন, যাঁরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এই চার ক্রিকেটার পারভেজ হোসেন, মুকিদুল ইসলাম, মুজিবুল হোসেন ও নওশাদ ইকবাল। এঁদের মধ্যে গতকাল শেখ জামালের বিপক্ষে বিকেএসপিতে ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান…
Read MoreDay: April 8, 2019
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন শ্রমিকের নাম প্রকাশ
৮ এপ্রিল,২০১৯(বিবিনিউজ): মালয়েশিয়ার সেপাং শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১১ জন শ্রমিকের নাম প্রকাশ করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে আহত ৩২ শ্রমিকের নামও প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ এবং আহতদের মধ্যে ৭ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তবে হতাহতদের বাড়ি বাংলাদেশের কোথায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সেটা জানানো হয়নি। খবর নিউজ স্ট্রেইট টাইমসের। রবিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তারা রাতে শিফটে কাজ করার জন্য কারখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাস খাদে…
Read Moreওয়াহেদ ম্যানশনের দুই ছেলে ৭ দিনের রিমান্ডে
০৮ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ): রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় করা মামলায় ওয়াহেদ ম্যানশনের দুই মালিক সোহেল ওরফে শহীদ ও হাসানবে জিজ্ঞাসাবাদে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।পুলিশের করা রিমান্ডের আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন। মামলার দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল চকবাজার থানা-পুলিশ। আসামিপক্ষ রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়েছিল।উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই দুই আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। চকবাজারে আগুনের ঘটনায় করা মামলার এই দুই আসামি গত মঙ্গলবার আদালতে…
Read More‘ডাইং ডিক্লারেশনে’ যা বললেন সেই মাদ্রাসাছাত্রী
০৮ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ): ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী ‘ডাইং ডিক্লারেশন’ (মৃত্যুশয্যায় দেওয়া বক্তব্য) দিয়েছেন। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, নেকাব, বোরকা, হাতমোজা পরিহিত চারজন তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই চারজনের একজনের নাম ছিল শম্পা। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। দুজন সাক্ষীর উপস্থিতিতে ওই ছাত্রী একজন চিকিৎসকের কাছে বক্তব্য দেন। মুমূর্ষু রোগীদের কাছ থেকে এ ধরনের বক্তব্য নেওয়া হয়ে থাকে, যা পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। ছাত্রীকে উদ্ধৃত করে সূত্রটি জানাচ্ছে, কয়েক বছর ধরে মাদ্রাসার অধ্যক্ষ নারী শিক্ষার্থীদের হয়রানি করে…
Read Moreমন্ত্রিসভার প্রথম ত্রৈমাসিক বৈঠকের ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত
৮ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম ত্রৈমাসিক (৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ৩৬টি সিদ্ধান্তের মধ্যে ২৪টি বাস্তবায়িত হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, গত তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। প্রতিবেদনের আলোকে তিনি বলেন, ৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকারের তিন মাসে মন্ত্রিসভার পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬ টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ২৪…
Read Moreফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ
৮ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। অতি দ্রুত তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার…
Read Moreএতিমের টাকা চুরি করার অভিযোগে বিএনপি নেত্রী কারাগারে:দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী
সাভার ,৮ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):এতিমের টাকা চুরি করে খাওয়ার অভিযোগে বিএনপি নেত্রী কারাগারে রয়েছে এতে সরকারের কোন হাত নেই বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন এতিমের টাকা চুরি করার অভিযোগে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে তাই খালেদা জিয়াকে আদালতের মাধ্যমেই কারাগার থেকে বের হয়ে আসতে হবে এছাড়া বিএনপি নেতাদের ব্যর্থতার কারনে খালেদা জিয়া মুক্তি পাচ্ছে না…
Read Moreবসত বাড়ি ও ভিটা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা
সাভার,৮এপ্রিল ২০১৯(বিবিনিউজ):নিজের বসত বাড়ি ও ভিটা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে সাভারে সাংবাদিক সম্মেলন করলেন ৭০ বছরের এক বৃদ্ধা। এঘটনায় সাংবাদিক সম্মেলনে ওই বৃদ্ধার কান্না দেখে সংবাদ সম্মেলনে আসা সবাই আবেগ আপলুত হয়ে পড়েন। সোমবার দুপুরে ওই বৃদ্ধা সাভার প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয় সাভারের দক্ষিণ বক্তারপুর এলাকার ৭০ বছরের বৃদ্ধা জবেদা খাতুন দুই’শ শতাংশ জমিতে বসবাস করে আসছিলো পরে গত কয়েকদিন ধরে বিভিন্ন ভাবে জাল দলিল করে একই এলাকার ভুমিদূস্য তারা মোল্ল্যা সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই বৃদ্ধার জমি দখল করার চেষ্টা করেন। এঘটনায়…
Read Moreসাভারে এজে আই গ্রুপের প্রায় ৫৭ লক্ষ টাকা নিয়ে গাড়ি চালক শহিদ পালিয়ে গেছেন
সাভার,৮এপ্রিল ২০১৯(বিবিনিউজ): সাভারে একটি তৈরি পোশাক কারখানার প্রায় ৫৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন ওই কারখানার গাড়ি চালক শহিদ বিশ^াস। এঘটনায় ১৫ ঘন্টা পার হলেও টাকা সহ গাড়ি চালককে আটক করতে পারেনি পুলিশ। গতকাল রবিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার চিত্র নায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজে আই গ্রুপে এঘটনা ঘটে। ওই কারখানার হেড অব এইচ আর এন্ড এ্যাডমিন জাহিদুল হাসান মির বলেন গতকাল সকালে এজে আই গ্রুপের হিসাব রক্ষক কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়ি চালক শহিদ বিশ^াস রাজধানীর আদাবর এলাকায় কারখানার এক পরিচালকের বাসা থেকে ৫৭ লক্ষ টাকা নিয়ে…
Read More