সাভার ,৮ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):এতিমের টাকা চুরি করে খাওয়ার অভিযোগে বিএনপি নেত্রী কারাগারে রয়েছে এতে সরকারের কোন হাত নেই বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন এতিমের টাকা চুরি করার অভিযোগে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে তাই খালেদা জিয়াকে আদালতের মাধ্যমেই কারাগার থেকে বের হয়ে আসতে হবে এছাড়া বিএনপি নেতাদের ব্যর্থতার কারনে খালেদা জিয়া মুক্তি পাচ্ছে না বলেও বলেন তিনি।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌরসভার মেয়র আব্দুল গণি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু,ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন মুসা।
এতিমের টাকা চুরি করার অভিযোগে বিএনপি নেত্রী কারাগারে:দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী
