
২৭ মে,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে দুর্যোগের ঝুকি কমাতে আরও চার হাজার নুতুন করে সাইক্লোন সেন্টার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রবিবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় সাভার পৌর আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন আগামী জুলাই মাসের পর থেকে নতুন সাইক্লোন গুলোর কাজ শুরু হবে যাতে বাংলাদেশের মানুষ দুর্যোগে কোন কষ্ট না পায়। এছাড়া বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় ২৪ ঘন্টায় প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন সাভারে এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়াল করা হচ্ছে।
প্রতিমন্ত্রীর সাথে এসময় অন্যন্যদের মধ্যে সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা,ছাত্রলীগ নেতা মামুন,তাঁতী লীগ নেতা খোকনসহ আরো অনেকে।
