হাতিরঝিলের ৪৭ ফ্ল্যাট বরাদ্দে লটারি কাল

২০ মে, ২০১৯(বিবিনিউজ):রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় রাজউকের নির্মাণ করা একটি অ্যাপার্টমেন্টের ৪৭টি ফ্ল্যাট মঙ্গলবার লটারির মাধ্যমে ক্রেতাদের বরাদ্দ দেওয়া হবে। রাজউকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬৫ জন ক্রেতা আবেদন করেছিলেন। ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপার্টমেন্টের উদ্বোধন করবেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার বেলা দুইটায় রাজউক মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হবে। রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়ার পরই ২৫ মে উদ্বোধন হবে। এ বিষয়ে তাঁরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। হাতিরঝিল প্রকল্প এলাকায় রাজউক বেজমেন্টসহ দুটি ১৫ তলা ভবন নির্মাণ করে। প্রতিটিতে…

Read More

যে কারণে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে মোদির এনডিএ জোট

২০ মে,২০১৯(বিবিনিউজ):ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা তথা শেষ দফা ভোটের পর সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফল। সেখানে প্রায় প্রতিটি সমীক্ষায় দেখা যাচ্ছে, আবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বধীন এনডিএ সরকার। ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিনের খবর, গত ৫ বছরের মোদি সরকারের একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। কিন্তু ক্ষমতায় থাকাকালীন সরকারের তরফে একাধিক এমন পদক্ষেপও নেওয়া হয়েছে যা সাধারণ মানুষের জন্য ভালো প্রভাব ফেলেছে মোদি সরকারের জন্য। দেখে নিন একনজরে কোন কোন পদক্ষেপের জেরে এবার বুথফেরত সমীক্ষায় এনডিও ৩০০এর বেশি আসন পেয়েছে। নোট বাতিল:…

Read More

বাগদাদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার সৌদির

১৯ মে ,২০১৯(বিবিনিউজ):বাগদাদিকে চেনেন না বলে দাবি করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। জ্যেষ্ঠ এক সৌদি কর্মকর্তা রোববার বিশিষ্ট ফিলিস্তিনি মানবাধিকারকর্মী আইয়াদ আল-বাগদাদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে বাগদাদি দাবি করেন, নরওয়ের নিরাপত্তা বাহিনী সৌদি আরবের পক্ষ থেকে হুমকির ব্যাপারে তাঁকে সতর্ক করেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ‘আইয়াদ আল-বাগদাদি নামের কাউকে আমি চিনি না। তিনি হয়তো কোনো দেশে স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে এমন অভিযোগ তুলেছেন। কিন্তু আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এমন কোনো ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য আমাদের হাতে নেই।’ ২০১১ সালে আরব বসন্তের সময়…

Read More

জামান নিকেতা বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন

২০ মে, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসএমটি জামান নিকেতাকে মনোনয়ন দিয়েছে। ২৪ জুন এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সর্বসম্মতভাবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসএমটি জামান নিকেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসাবে শপথ না…

Read More