বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব

২২ মে,২০১৯(বিবিনিউজ):বিশ্বকাপের আগে দারুণ এক সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। রশিদ খানকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থানে উঠে এসেছেন বাংলাদেশি তারকা। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন সাকিব। ত্রিদেশীয় সিরিজে সাকিব দুটি হাফসেঞ্চুরিতে ১৪০ রান করেছেন। চোটের কারণে ফাইনাল খেলতে না পারলেও সিরিজে দুটি উইকেটও তুলে নিয়েছেন তিনি। বর্তমানের রশিদ খানের চেয়ে ২০ রেটিং পয়েন্টে এগিয়ে সাকিব।

Read More

‘রেলের অ্যাপস খালি ঘোরে, টিকিট পাইছি সাধনা করে’

২২ মে ,২০১৯(বিবিনিউজ):ঘড়ির কাঁটায় সময় বুধবার সকাল ৯টা ১৮ মিনিট। স্টেশনের ১৬ নম্বর কাউন্টারের সামনে টিকিট নিয়ে ‘বিজয়ী উল্লাসে’ মেতে ওঠেন মো. রায়হান নামের এক যুবক। ট্রফির মতো করে টিকিট উঁচিয়ে ধরে চিৎকার করেন তিনি। খানিকটা এগিয়ে এসে রায়হান বলেন ‘গতকাল মঙ্গলবার সকাল আটটার সময় কাউন্টারের সামনে দাঁড়িয়েছি। আজ সকাল সোয়া নয়টার পর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের এসির চারটি টিকিট পাইছি।’ মোবাইল অ্যাপস ব্যবহার করে টিকিট কিনতে পারতেন? এত কষ্ট করলেন কেন? প্রশ্নের উত্তরে রায়হান বলেন, ‘অ্যাপস কাজ করছে না। ৩০ মের টিকিটের জন্য গতকাল অ্যাপস লগইন করছি। লগইন ফেল দেখাচ্ছে।…

Read More

আয়ারল্যান্ডের মধ্য দিয়ে ইউরোপ সফর শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প

২২ মে, ২০১৯ (বিবিনিউজ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডের মধ্য দিয়ে আগামী মাসে তার ইউরোপ সফর শুরু করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। হোয়াইট হাউস আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদবি উল্লেখ করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলিনিয়া ট্রাম্প আয়ারল্যান্ডের টাইওইসার্চ লিও ভারদকারের আমন্ত্রণে সেদেশে যাবেন।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নরম্যান্ডিতে অবতরণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে স্মরণউৎসবে যোগ দিতে ট্রাম্প পূর্ব নির্ধারিত এই সফরে ব্রিটেন ও ফ্রান্সে যাবেন। তিনি ৫ জুন আয়ারল্যান্ড সফর করবেন। ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর অবতরণকে ডি-ডে হিসেবে অভিহিত করা হয় । ২০১৭ সালে…

Read More

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

২২ মে, ২০১৯ (বিবিনিউজ) : দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এবং মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক জঙ্গিবাদ সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এদেশের মানুষের নিরাপত্তা দেয়ার জন্য দিনরাত তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তাদের এই পরিশ্রমের ফলেই আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তাঁর সরকারি…

Read More