২৫ মে ,২০১৯(বিবিনিউজ):ধান কাটার পর মাড়াই করছেন পুলিশ সদস্যরা। মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ একজন কৃষকের ১১ শতাংশ জমির ধান কাটাসহ মাড়াই করে দিয়েছে। আজ শনিবার দুপুরে নগরের খটখটিয়া এলাকায় কৃষক আবদুল মজিদের খেতের ধান কেটে দিয়েছে পুলিশ। কৃষক আবদুল মজিদ বলেন, তাঁর নিজের আবাদি জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে ধানসহ রবি ফসলের চাষাবাদ করেন। এবার বোরো মৌসুমেও তিনি ১১ শতাংশ জমিতে ধানের চাষ করেন। তবে কাটার সময় হলেও টাকার অভাবে খেত থেকে ধান ঘরে তুলতে পরাছিলেন না তিনি। একই সঙ্গে সামনে খারাপ আবহওয়ার কথা…
Read MoreDay: May 25, 2019
সরকার ঢাকা-কক্সবাজার রুটে দ্রুতগামী পর্যটন ট্রেন চালু করবে : প্রধানমন্ত্রী
২৫ মে, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ঢাকা-কক্সবাজার রুটে দ্রুতগামী পর্যটন ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করবে। তিনি আজ ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ উদ্বোধনকালে বলেন, ‘আমরা মনে করি, যেহেতু চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলপথ নির্মাণের কাজ চলছে কাজেই আমরা ঢাকা-কক্সবাজার রুটে একটি দ্রুতগামী ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হব।’ প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ঢাকা-পঞ্চগড় রুটে সেমি ননস্টপ ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামের নতুন একটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম…
Read Moreগভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন
২৫ মে, ২০১৯ (বিবিনিউজ) : জাতি গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। এ মহাপুরুষের সৃষ্টকর্ম নিয়ে আলোচনা, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে কবি বন্দনায় মুখর ছিল আজ পুরো দেশ। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান নজরুল স্মৃতি বিজড়িত ময়মনসিংহে। ময়মনসিংহের ত্রিশালে বিকাল ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক…
Read Moreজাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বিতর্কের সুযোগ নেই’
বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে নতুন করে ভাবনা ও বিতর্কের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শনিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি নজরুল ইসলামের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, কবিকে জাতির পিতা স্বীকৃতি দিয়ে গেছেন। এটি নিয়ে নতুন করে ভাবনার ও বিতর্কের কোনো সুযোগ নেই। কাজী নজরুল ইসলাম এদেশের মানুষের কাছে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে অসাম্প্রদায়িক সমাজ গড়ার ক্ষেত্রে তার যে অসামান্য অবদান সেটা সারাজীবন সবাই তাকে মনে রাখবে। হানিফ বলেন, কাজী…
Read More৩০০-৩৫০ রানকে ভয় পাচ্ছেন না রুবেল
ভালো মেজাজেই আছেন রুবেল হোসেন। সংবাদমাধ্যমের সামনে এসেই মুখে হাসি ঝুলিয়ে বললেন, ‘নেন, ভালো করে ছবি তোলেন। তবে কঠিন প্রশ্ন কইরেন না!’ সাংবাদিকেরা আর কতটা কঠিন প্রশ্ন করবে। রুবেলদের সবচেয়ে কঠিন পরীক্ষা তো নেবেন ব্যাটসম্যানরা। দিনে দিনে ব্যাটসম্যানদের খেলা হয়ে ওঠা ক্রিকেট আইসিসির টুর্নামেন্টে আরও ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। বিনোদনের পসরা সাজিয়ে বিপুল দর্শক টানতে আইসিসির টুর্নামেন্ট মানেই চার-ছক্কার খেলা। আর এটি সফল করতে বোলারদের হাত-পা বেঁধে ফেলা, বেশির ভাগ ম্যাচেই তাঁদের অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুর উপায় থাকে না। কার্ডিফের যে সোফিয়া গার্ডেনসে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি…
Read Moreরোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিতে আন্তার্জাতিক সম্প্রদায় চাপ দিচ্ছে : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
২৫ মে,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লক্ষ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এজন্য সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়েছে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ইতি মধ্যে রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিতে আন্তার্জাতিক সম্প্রদায় মায়ানমার সরকারকে চাপ দিচ্ছে তাই আমরা আশা করছি মায়ানমার সরকার খুব শীঘ্রই রোহিঙ্গাদের সেদেশে ফিরিয়ে নিয়ে যাবে জানিয়ে…
Read More