১৬ মে ২০১৯(বিবিনিউজ): তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ হন উত্তম দাস। ছেলের জন্য মা কবিতা রানীর আহাজারি। ঝুঁকিপূর্ণ বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশের লোকজনের বিদেশে পাড়ি দেওয়া থামছে না। ভাগ্য বদলাতে অনেকে দেশ-বিদেশি মানব পাচারকারীদের প্রলোভনের শিকার হচ্ছেন। এর ফলে সাম্প্রতিক সময়ে মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের নাম বারবার আসছে। বিপজ্জনক পথে মানব পাচার যে বন্ধ হয়নি, তার সর্বশেষ উদাহরণ লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়া বাংলাদেশের লোকজনের নৌকাডুবির ঘটনা। গত বৃহস্পতিবারের তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ওই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন…
Read More