২৮ মে, ২০১৯ (বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বছরব্যাপী এই কর্মসূচি পরিচালনার জন্য একটি মূলসংগীত (থিম সং) নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগ্রহী গীতিকার ও লেখকদের কাছ থেকে আগামী ১৫ জুনের মধ্যে মূলসংগীত ( থিম সং ) আহবান করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী উপ-কমিটি। এই গান ১৬ লাইনের মধ্যে হতে হবে। সাংস্কৃতিক ও প্রদর্শনী উপ কিমিটির সদস্য সচিব নাট্যজন লিয়াকত আলী লাকী আজ বাসসকে এই তথ্য জানান। তিনি বলেন, মূল সংগীত নির্বাচনের জন্য ইতোমধ্যে সাংস্কৃতিক উপ-কমিটিকে দায়িত্ব…
Read MoreDay: May 28, 2019
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বুধবার
২৮ মে, ২০১৯ (বিবিনিউজ) : আগামীকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্যাপনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে বিমান বাহিনীর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে এবং বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে…
Read Moreরোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইলো :পরিকল্পনা মন্ত্রী
২৮ মে, ২০১৯ (বিবিনিউজ) : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সমর্থন দান এবং এ সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসার জন্য সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয়দান আমাদের উন্নয়ন প্রচেষ্টার ওপর বিরাট চাপ সৃষ্টি করছে- এটা আপনাদের জানা। অতএব এই জোরপূর্বক বাস্তুচ্যুত লোকদের সহায়তায় এগিয়ে আসা এবং এই সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে এই দুর্ভাগা লোকেরা তাদের অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে।’ এখানে…
Read Moreত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী
২৮ মে, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে তাঁর ১২ দিনের ত্রিদেশীয় সফরের উদ্দেশে আজ সকালে রাজধানী ঢাকা ত্যাগ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে জাপানের রাজধানী টোকিও’র উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক, পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, মন্ত্রিপরিষদ সচিব, তিনবাহিনী প্রধানগণ,ডিপ্লোমেটিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী…
Read Moreশাহজালালে ১০৩ সোনার বারসহ আটক ১
২৮ মে, ২০১৯(বিবিনিউজ): রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ১০ কেজির বেশি ওজনের সোনার বারসহ আব্দুস সালাম (৪৮) নামে এক যাত্রীকে আটক করেছে। কাস্টম হাউস বলছে, সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই যাত্রীকে সোনাসহ আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল রাত ১০টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজে এসেছিলেন আব্দুস সালাম। তাঁকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা…
Read Moreঈদে ঘরে ফেরার সঙ্গী হতে পারে বৃষ্টি
২৮ মে ২০১৯(বিবিনিউজ):ঈদকে সামনে রেখে পড়েছে নয় দিনের লম্বা ছুটির ফাঁদ। ৩১ মে ও ১ জুন শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ২ জুন রোববার শবে কদরের ছুটি। ৩ জুন সোমবার অনেকে নিতে পারেন ঐচ্ছিক ছুটি। ৪ জুন মঙ্গলবার (২৯ রমজান) থেকে ৬ জুন বৃহস্পতিবার ঈদুল ফিতরের তিন দিনের ছুটি পড়ছে। এরপর আবারও ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ঈদের আনন্দ আপনজনের সঙ্গে ভাগ করে নিতে ঘরমুখী মানুষের বড় অংশ রাজধানী ঢাকা ছাড়বে ৩০ মে। ৩ জুন আরও একটি বড় অংশ ঘরমুখী হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিবছর…
Read Moreমোদীর শপথ অনুষ্ঠানে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি
২৮ মে, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩০ মে অনুষ্ষ্ঠেয় দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘২৯ মে বিকালে রাষ্ট্রপতির তিন দিনের সফর শুরু হবে। ৩১ মে তিনি দেশে ফিরবেন।’ তিন দিনের এই সফরে ৩০ মে মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার পর আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৩০ মে সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদিকে…
Read More