নিজ আসনে হারতে যাচ্ছেন রাহুল!

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের ফল যখন একের পর এক ঘোষণা করা হচ্ছিল, তখন দেখা যাচ্ছে কংগ্রেসের দুর্গ বলে পরিচিত আমেথি থেকে হারতে বসেছেন দলটির সভাপতি রাহুল গান্ধী। দেশটির কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির নেতা শ্রীমতি ইরানির কাছে সম্ভবত তিনি হেরেই যাচ্ছেন। ষষ্ঠদফা ভোট গণনা শেষে স্মৃতি ইরানির চেয়ে ১১ হাজার ভোট পিছিয়ে রয়েছেন রাহুল। ২০০৪ সাল থেকে লোকসভা নির্বাচনে আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল।-খবর এশিয়া টাইমসের যদি এ আসনে ইরানি জয়ী হন, তবে এটা হবে তার জন্য ঐতিহাসিক। এর আগের নির্বাচনে তিনি রাহুলের কাছে বিপুল ব্যবধানে হেরে…

Read More

গাজীপুরে মিথ্যে মামলার শিকার কবির সরকার!

স্টাফ রিপোর্টার (বিবি নিউজ) : গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ী এলাকায় রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ‘কবির হোসেন সরকারকে’ হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, লাবিব উদ্দিন সরকারের ছেলে মো: আবিদ সরকার লিমন (২৯) এর সাথে একই গ্রামের রহমান সরকারের ছেলে হাবিব সরকারের সাথে রাস্তার জমি নিয়ে ঝামেলা চলে আসছিল। গতকাল বুধবার বিকেলে কাশিমপুরের বাগবাড়ী এলাকায় রাস্তার জমি নির্ধারণের সময় নির্ধারিত সীমানার দিকে হেলে থাকা বাঁশ কাটতে গেলে হাবিব সরকারের উপর হামলা চালায় আবিদ সরকার লিমন, সাইমন সরকার, ড্রাইভার আলম ও মামুন…

Read More

ঈদে সড়কের পরিস্থিতি যেন গতবারের পুনরাবৃত্তি না হয়: কাদের

২৩ মে,২০১৯(বিবিনিউজ):সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদযাত্রা স্বস্তির করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। গত ঈদের মতো সড়কের পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয়।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী বিআরটিএ ভবনে সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের সঙ্গে সভা শেষে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আমি বাস মালিক ও গাড়ি চালকদের অনুরোধ করবো, সড়কে গাড়ি যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলে। নিরাপদ সড়ক করতে মালিকরাও বড় ভূমিকা রাখতে পারে। যেন মানুষ ভোগান্তির শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে। ২৫ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

Read More

নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক খালিদ হোসেন আর নেই

২৩ মে, ২০১৯ (বিবিনিউজ) : নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক খালিদ হোসেন মারা গেছেন। বুধবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার কিডনী জটিলতার পাশাপাশি বার্ধ্যক্যজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। এসব সমস্যার কারণে এ মাসের প্রথম দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা হাসপাতালে রেখে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। খালিদ হোসেন ১৯৩৫…

Read More

ভারতের নির্বাচনের ফলাফলে মোদির বিজেপি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে

২৩ মে, ২০১৯ (বিবিনিউজ) : ভারতের সাধারণ নির্বাচনে আজ বৃহস্পতিবার সকালে ঘোষিত নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তার দল নির্বাচনে বিশাল জয় পেতে যাচ্ছে। ভোট গণনা শুরুর দুই ঘণ্টা পর দেখা যায়, ৫৪২ আসনের মধ্যে মোদির ভারতীয় জনতা পার্টি ২৭৭আসনে এগিয়ে রয়েছে। এ নির্বাচনে তাদের শরিক দলগুলো ছাড়াই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির ২৭২টির বেশি আসন প্রয়োজন।

Read More