
স্টাফ রিপোর্টার (বিবি নিউজ) :
গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ী এলাকায় রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ‘কবির হোসেন সরকারকে’ হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, লাবিব উদ্দিন সরকারের ছেলে মো: আবিদ সরকার লিমন (২৯) এর সাথে একই গ্রামের রহমান সরকারের ছেলে হাবিব সরকারের সাথে রাস্তার জমি নিয়ে ঝামেলা চলে আসছিল। গতকাল বুধবার বিকেলে কাশিমপুরের বাগবাড়ী এলাকায় রাস্তার জমি নির্ধারণের সময় নির্ধারিত সীমানার দিকে হেলে থাকা বাঁশ কাটতে গেলে হাবিব সরকারের উপর হামলা চালায় আবিদ সরকার লিমন, সাইমন সরকার, ড্রাইভার আলম ও মামুন । পরে হাবিবের সাথে ওই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় আজ বৃহস্পতিবার ব্যক্তিগত আক্রশ থেকে হাবিব সরকারের চাচাতো ভাই, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মো: কবির হোসেন সরকারকে জরিয়ে লিমন সরকার বাদি হয়ে কাশিমপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার এজাহারে ৮জনের নামসহ মোট ১৮ জনকে আসামি করা হয়। আসামিদের অধিকাংশই দরিদ্র। থানা পুলিশের ভয়ে তারা স্বাভাবিকভাকে কাজকর্ম করতে পারছে না। মামলার বিষয়ে জানতে চাইলে বাদি আবিদ সরকার লিমন বলেন, বাঁশ কাটা নিয়ে আমার ড্রাইভার বাধাঁদিতে গেলে হাবিব সরকারের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমি বাধাঁদিতে গেলে আমার উপরেরও হামলা চালায় । এবিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়কের কাছে জানতে চাইলে তিনি বলেন, এঘটনা সম্পূর্ণ মিথ্যা। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছে, আমি আমার নেতা কর্মিদের নিয়ে ইয়ারপোর্টে তাকে আনতে যাই। আমার বিরুদ্ধে একটু কুচক্রি মহল এই মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করার চেষ্টা করছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, এমন একটি অভিয়োগ করা হয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
