ঈদে সড়কের পরিস্থিতি যেন গতবারের পুনরাবৃত্তি না হয়: কাদের

২৩ মে,২০১৯(বিবিনিউজ):সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদযাত্রা স্বস্তির করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। গত ঈদের মতো সড়কের পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয়।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী বিআরটিএ ভবনে সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের সঙ্গে সভা শেষে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আমি বাস মালিক ও গাড়ি চালকদের অনুরোধ করবো, সড়কে গাড়ি যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলে। নিরাপদ সড়ক করতে মালিকরাও বড় ভূমিকা রাখতে পারে। যেন মানুষ ভোগান্তির শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে।

২৫ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কোনাবাড়ী ও এলেঙ্গা ফ্লাইওভার উদ্বোধন করবেন জানিয়ে মন্ত্রী বলেন, ২ ফ্লাইওভার ও ৪ আন্ডারপাস চালু হওয়ায় এবারে উত্তরের ঈদযাত্রা নিরাপদ হবে।

Related posts

Leave a Comment