১৯ মে ২০১৯ (বিবিনিউজ) : ওপেনার সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেকের ২৪ বলে অপরাজিত ৫২ রানের সুবাদে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। গতরাতে টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে মাশরাফির দল। ফাইনাল ম্যাচ জয়ের জন্য বৃষ্টি আইনে ২৪ ওভারে ২১০ রানের বড় টার্গেট তাড়া করে সৌম্য-মোসাদ্দেকের বিধ্বংসী ব্যাটিং-এ ৭ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় টাইগাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো বাংলাদেশ। ডাবলিনে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচের ফাইনালে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে…
Read MoreDay: May 19, 2019
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র রবিবার থেকে পাওয়া যাবে
১৯ মে,২০১৯(বিবিনিউজ):সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পরীক্ষার প্রবেশপত্র রবিবার (১৯ মে) থেকে পাওয়া যাবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য জানিয়ে দেয়া হবে বলে ডিপিইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীরা পরীক্ষার ৫ দিন আগে থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীরা ডাউনলোড করা প্রবেশপত্র প্রিন্ট দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে,…
Read Moreবঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু
১৯ মে, ২০১৯ (বিবিনিউজ) : বঙ্গবন্ধু স্যাটেলাই-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণের বর্ষপূর্তি উদযাপনের পর আজ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) ইতোমধ্যে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে বলে জানা গেছে। কয়েকমাসের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে আমরা টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে অন্যান্য চুক্তি স্বাক্ষর করবো। বিএস-১ থেকে সেবা পেতে চ্যানেলগুলোর কোন রকম আর্থ স্টেশন স্থাপনের প্রয়োজন হবে না। টেলিভিশন চ্যানেলের…
Read More