বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, উপচেপড়া ভিড়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। প্রথম দিনেই বাস কাউন্টারগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোর রাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন। জানা যায়, রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকার কাউন্টার থেকে সকাল ৬টায় টিকিট বিক্রি শুরু হয়। আজ শুক্রবার ৩০ মের টিকিট বিক্রি হচ্ছে। এর আগে ৯ মে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, ৫ বা ৬ জুন ঈদের দিন ধরে অগ্রিম টিকিট…

Read More

অবশেষে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

১৭ মে ২০১৯(বিবিনিউজ): অবশেষে জামালপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার কেবল জেলা সদরের একটি খাদ্য সংরক্ষণাগার এই কার্যক্রম শুরু করেছে। সদরের সবচেয়ে বড় খাদ্য সংরক্ষণাগারে এবং বাকি ছয়টি উপজেলায় কবে শুরু হবে, তা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কর্মকর্তারা। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ৩৩ হাজার ১০৪ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩ হাজার ৪৫১ মেট্রিক টন আতপ চাল ও ৩ হাজার ৮৮৭ মেট্রিক টন ধান সংগ্রহের কথা রয়েছে। গত ২৫ এপ্রিল থেকে এই অভিযান শুরুর কথা ছিল। কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এই…

Read More

আ.লীগের মনোযোগ সংগঠনে, দল সামলাতে হিমশিম বিএনপি

১৭ মে ২০১৯(বিবিনিউজ): একাদশ জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছিল বিএনপি। বহু নাটকীয়তা পর এবং দল-জোটের সমালোচনার মুখে বিএনপির একজন ছাড়া সবাই সাংসদ হিসেবে শপথ নেন। এর পরই দলটির বিভিন্ন নেতার বক্তব্যে অভ্যন্তরীণ বিভেদের বিষয়টি সামনে এসেছে। দল গোছাতে গিয়েও বেগ পেতে হচ্ছে দলটির নেতাদের। অন্যদিকে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ নিচ্ছে সম্মেলনের প্রস্তুতি। কেন্দ্রীয় নেতারা ব্যস্ত বিভাগীয় ও জেলা সদরে সাংগঠনিক সফরে। সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর চাপ না থাকায় রাজনীতির মাঠে এবং সরকার পরিচালনায় আওয়ামী লীগ এখন দৃশ্যত একচ্ছত্র অবস্থান বজায় রেখেছে। ২০১৪…

Read More

ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা

১৭ মে, ২০১৯ (বিবিনিউজ) : আসন্ন ঈদুল ফিতরে জনপ্রতি সর্বোচ্চ ১৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী (ইসলামী শরীয়াহ মতে) আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর…

Read More

প্রধানমন্ত্রীকে ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহর আমন্ত্রণ

১৭ মে, ২০১৯ (বিবিনিউজ): সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ চলতি রমজানের শেষ নাগাদ মক্কায় অনুষ্ঠেয় ১৪ তম ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূত আমের ওমর সালেম বৃহস্পতিবার সকালে গণভবনে বাদশাহর আমন্ত্রণ পত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন, প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সম্মেলনে তাঁর উপস্থিতির বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বস্থ করেছেন। সৌদি দূত প্রধানমন্ত্রীকে বলেন, সৌদি বাদশাহ তাঁকে আন্তরিকতার সঙ্গে ওআইসি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ এবং একইসঙ্গে মাহে রমজানের শুভেচ্ছা…

Read More

জায়েদের ৫ উইকেট ও ব্যাটসম্যানদের দৃঢ়তায় আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৬ মে, ২০১৯ (বিবিনিউজ) : ওয়ানডেতে নিজের দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন বাংলাদেশের ডান-হাতি পেসার আবু জায়েদ। তার দুর্দান্ত বোলিংয়ের পরও ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ষষ্ঠ ও শেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান করেছে। কারণ আইরিশদের বড় সংগ্রহ এনে দিয়েছেন ওপেনার পল স্ট্রার্লিং। ১৪১ বলে ১৩০ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি। এরপর জয়ের জন্য ২৯৩ রানের টার্গেট ব্যাটসম্যানদের দৃঢ়তায় স্পর্শ করে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। তাই জয় দিয়ে লিগ পর্ব শেষ করলো বাংলাদেশ। আগামী ১৭ মে টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের…

Read More

আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

১৭ মে, ২০১৯ (বিবিনিউজ) : আজ ১৭ মে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বাণী প্রদান করেছেন। আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ৯০’র…

Read More