৩০ মে ২০১৯ (বিবিনিউজ) : আজ বৃহস্পতিবার ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে মিশন শুরু করতে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। চার বছর আগে থেকে বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়া ইংলিশরা এখন মাঠের লড়াইয়ে সবকিছু প্রমানের অপেক্ষায় মুখিয়ে আছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চার বছর আগে যৌথভাবে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় ছিল ইংল্যান্ডের কাছে দারুন অস্বস্তির। তখন থেকেই মূলত সাদা বলে নিজেদের কিভাবে প্রমান করা যায় তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে ক্রিকেটের প্রবর্তকরা। শুধুমাত্র চিন্তাধারার মধ্যেই যে ইংলিশদের পরিকল্পনা থেমে থাকেনি…
Read More