ওসিই ছাড়েন নুসরাতের ভিডিও

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান কীভাবে অধ্যক্ষের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এর বিবরণ নিজের মুঠোফোনে রেকর্ড করে প্রচার করেছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। বক্তব্য ধারণ করার সময় বিপর্যস্ত নুসরাতকে তিনি বারবার বিব্রতকর প্রশ্ন করেছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এমন তথ্যই বেরিয়ে এসেছে। আদালতের নির্দেশে করা প্রতিবেদনটি পিবিআই গতকাল রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন ওসি হিসেবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও নিয়মবহির্ভূতভাবে নুসরাতের বক্তব্যের ভিডিও ধারণ ও প্রচার করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারায় (২৬, ২৯ ও ৩১)…

Read More

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গান গেয়েছে ‘নকশীকাঁথা’

২৭ মে, ২০১৯ (বিবিনিউজ) : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিয়ে একটি গান করেছে লোকসংগীত ব্যান্ডদল নকশীকাঁথা। বাংলাদেশ মাঠে নামার আগের দিন জুনের ১ তারিখে ইউটিউবে গানটি অবমুক্ত করবে দলটি। নকশীকাঁথা গানের দলের প্রধান সাজেদ ফাতেমী আজ বাসসকে এই তথ্য জানান। তিনি জানান তার দুই কন্যাও কন্ঠ দিয়েছেন বিশ্বকাপ নিয়ে এই গানে। ‘জানি গর্জে উঠবে বাঘ বাহিনী ক্রিকেট বিশ্বকাপে/ জানি ফুঁটবে সুখের হাজার দৃশ্য ব্যাটবল হাতে/ জয়ের জন্য খেলতে নামো/ আসতেই পারে পরাজয়/ ভয় পেয়োনা পেয়োনা ভয়/ লড়াই করে হেরে গেলেও কোনো অর্জন হয়না শেষ/ জেতো হারো সবসময়ই পাশে পুরো বাংলাদেশ।’ এই…

Read More

ব্রাজিলের কারাগারে আসামিদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত

২৭ মে, ২০১৯ (বিবিনিউজ) : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের একটি কারাগারে রোববার কয়েদিদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। আঞ্চলিক কারাকর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এ কারাগারে সাক্ষাতের সময় চলাকালে স্থানীয় সময় ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েদিদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ হয়। ফলে এতে দর্শনার্থীদের কেউ মারা যায়নি।’ মার্কোস আরো বলেন, সংঘর্ষের কারণ জানতে তদন্ত কাজ শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ রোববারের সংঘর্ষ বেঁধে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Read More

চার হাজার সাইক্লোন সেন্টার করা হবে : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

২৭ মে,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে দুর্যোগের ঝুকি কমাতে আরও চার হাজার নুতুন করে সাইক্লোন সেন্টার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। রবিবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় সাভার পৌর আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন আগামী জুলাই মাসের পর থেকে নতুন সাইক্লোন গুলোর কাজ শুরু হবে যাতে বাংলাদেশের মানুষ দুর্যোগে কোন কষ্ট না পায়। এছাড়া বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় ২৪ ঘন্টায় প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন সাভারে এই প্রথম বঙ্গবন্ধু…

Read More