২৯ মে,২০১৯(বিবিনিউজ):জাপানের এনার্জি কোম্পানি জারার সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশের সামিট গ্রুপ। বুধবার টোকিও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়। সামিট গ্রুপের পক্ষে ফয়সাল করিম খান এবং জারার পক্ষে তশিরো কদোমা সমঝোতা স্মারকে সই করেন। পরে জাপান-বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শাকুরাই হিরোকি তার সংগঠন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
Read MoreDay: May 29, 2019
খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন
২৯ মে ২০১৯(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন, অনেক ভালো আছেন। ১ মাস ২৯ দিন আগে ভর্তি হওয়ার সময় ওনার শারীরিক যে সমস্যা ছিল, সে অবস্থানের চেয়ে আজকে দুই মাসে অনেক উন্নতি হয়েছে।’ আজ বুধবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিচালক এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে মাহবুবুল হক বলেন, ‘খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আর্থরাইটিস অনেক উন্নতি হচ্ছে। তাঁর জিহ্বায় যে ঘা হয়েছিল, সেটা আমাদের প্রায় সবার মুখেই হয়। সেটা…
Read Moreরপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য দেখতে চাই: প্রধানমন্ত্রী
২৯ মে,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আমাদের রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য দেখতে চাই। এক্ষেত্রে জাপারি ব্যবসায়ীদের বাংলাদেশে রপ্তানি কেন্দ্রিক খাতগুলোতে বিনিয়োগের জন্য নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের আহ্বান জানাই। বিদেশি বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অন্যতম উদার রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, আইনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ সুরক্ষা, উদার ট্যাক্স পলিসি, মেশিনারি আমদানিতে কর রেয়াত সুবিধা দিচ্ছে বাংলাদেশ। শতভাগ বিদেশি মালিকানা, লভ্যাংশ এবং মূলধনের পূর্ণ প্রত্যাবর্তন সুবিধা দেওয়া হচ্ছে। বুধবার সকালে টোকিওতে জাপান-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, ব্যয়, মানব সম্পদ, বিশাল অভ্যন্তরীণ বাজার,…
Read Moreফিরে দেখা-২০১৫ ক্রিকেট বিশ্বকাপ
২৯ মে, ২০১৯ (বিবিনিউজ) : বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাচ্ছে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। বরাবরের ন্যায় এবারও হয়তো হবে অনেক নতুন রেকর্ড। যা কিনা আবার পরের আসরে ভেঙ্গে যাবে। মূলত রেকর্ড হয়ই ভঙ্গের জন্য। আসন্ন বিশ্বকাপের আগে আমরা ফিরে তাকাতে চাই গত আসরের দিকে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে ২০১৫ বিশ্বকাপ আয়োজন করে। এ আসরেই আফগানিস্তান দলের বিশ্বকাপ অভিষেক ঘটে। ২০১১ আসরের ন্যায় ২০১৫ বিশ্বকাপেও অংশগ্রহণকারী দল সংখ্যা ছিল ১৪টি। দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেয় দলগুলো। গ্রুপ ‘এ’: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলংকা, আফগানিস্তান ও…
Read More