সাভারে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা করলে মোকাবিলা করা হবে: মঞ্জু

শেখ এ কে আজাদ,১২ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):সাভারে শ্রমিক আন্দোলনের নামে যারা উস্কানি দিবে, নাশকতা করবে তাদেরকে নেতা-কর্মী নিয়ে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাভার পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আল মুসলিম গার্মেন্টস এর সামনে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচী পালনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, শ্রমিকরা আমাদের ভাই-বোন। তাদের ন্যায্য দাবির সাথে আমরা আছি। কিন্তু শ্রমিক আন্দোলনের নামে কেউ যদি কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা করতে চায়, তাদেরকে ছাড় দেওয়া হবে না। বিএনপির নেতা-কর্মীরা মাঠে থেকে তা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সাভারের শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করতে চায়। তাদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে।

অবস্থান কর্মসূচীতে সাভার পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment