
২৩ মে, ২০১৯ (বিবিনিউজ) : ভারতের সাধারণ নির্বাচনে আজ বৃহস্পতিবার সকালে ঘোষিত নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তার দল নির্বাচনে বিশাল জয় পেতে যাচ্ছে।
ভোট গণনা শুরুর দুই ঘণ্টা পর দেখা যায়, ৫৪২ আসনের মধ্যে মোদির ভারতীয় জনতা পার্টি ২৭৭আসনে এগিয়ে রয়েছে। এ নির্বাচনে তাদের শরিক দলগুলো ছাড়াই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির ২৭২টির বেশি আসন প্রয়োজন।
