রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিতে আন্তার্জাতিক সম্প্রদায় চাপ দিচ্ছে : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

২৫ মে,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লক্ষ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এজন্য সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়েছে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শুক্রবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ইতি মধ্যে রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিতে আন্তার্জাতিক সম্প্রদায় মায়ানমার সরকারকে চাপ দিচ্ছে তাই আমরা আশা করছি মায়ানমার সরকার খুব শীঘ্রই রোহিঙ্গাদের সেদেশে ফিরিয়ে নিয়ে যাবে জানিয়ে তিনি আরও বলেন সুইজারল্যান্ডের জেনেভায় গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজিষ্টার রির্চ রিডাকশন এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন সেখানে জাপান যেভাবে ভুমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে সেই ভাবে বাংলাদেশকেও আমরা ভুমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমরা আলোচনা করেছি যাতে বাংলাদেশের প্রতিটি ভবন ও নাগরিকরা যাতে ভুমিকম্পে নিরাপদে থাকে।
মতবিনিময় সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল,মোশারফ খাঁন,যুবলীগ নেতা শেখ সাঈদসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment