ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাড্ডা থানা অাওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন তিনি।
গত ১৪ আগস্ট তিনি চিকিৎসার জন্য সিংগাপুরে যান।মরহুমের লাশ আগামীকাল রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে বলে জানা গেছে।
