রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, যাত্রাবাড়ীর চৌরাস্তায় ইংলিশ পরিবহনের একটি বাস মোড় ঘোরানোর সময় ওই পথচারীকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Read MoreDay: September 6, 2018
বগুড়ায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আপন নিহত
বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আপন ওরফে সিজার (৩৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে শহরের মাটিডালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আপন ওই এলাকার নূর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ৫টি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সন্ত্রাসীরা শহরের মাটিডালী ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সদর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক…
Read Moreযাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেফতার
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর মিরপুর মডেল থানায় দুলাল নামে এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই রিয়াজুল ইসলাম জানান, দুলাল নামের এক ব্যক্তি থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। ওই মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
Read More