আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই হিজরাসহ আহত ৩

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই হিজরা ও এক চালক আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মড়াগাং এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া থেকে চার হিজরা সদস্য একটি প্রাইভেট ভাড়া করে উত্তরায় যাওয়ার জন্য রওনা দেয়। পরে তাদের বহনকারী প্রাইভেটকারটি বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মড়াগাং এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি প্রাইভেট কার তাদের গাড়িটিকে গতিরোধ করে। এরপর প্রাইভেট কার থেকে নেমে দুই যুবক গাড়ির চালক নুরন্নবী (২২) ও হিজরা সদস্য রাসেদা…

Read More

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন ধার্য হবে কাল

ঢাকা, ১৭ সেপ্টেম্বর : রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ, বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলার ঘটনায় আনা পৃথক মামলার রায় ও আদেশের তারিখ কাল মঙ্গলবার ধার্য হবে। আজ রাষ্ট্রপক্ষের প্রধান কৌসঁলি সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর ৫ জন আসামীর পক্ষে আইনজীবী মাঈনুদ্দিন আইনি পয়েন্টে যুক্তিতর্ক পেশ করেন। অপর আসামীদের পক্ষে আইনি পয়েন্টে এবং রাষ্ট্রপক্ষের আইনি পয়েন্টের আলোকে সামগ্রিক যুক্তিতর্ক পেশ শুরু করেন আইনজীবী এসএম শাহজাহান। কাল আসামীপক্ষে আইনি পয়েন্টে যুক্তিতর্ক পেশ সমাপ্ত হবে বলে জানান এডভোকেট শাহজাহান। রাষ্ট্রপক্ষেস মোশাররফ কাজল বাসস’কে বলেন, তিনি আসামীপক্ষে পেশ…

Read More

আজ হারলেই এশিয়া কাপ শেষ শ্রীলঙ্কার

এশিয়া কাপে আজ সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে বিপদে রয়েছে শ্রীলঙ্কা। আজ আফগানিস্তানের কাছে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নেবে শ্রীলঙ্কা। এদিকে বিপক্ষে ম্যাচকে সামনে রেখে হুঁশিয়ারি দিয়েছেন আফগান অধিনায়ক আসগর আফগান। তিনি বলেন, ভাল পারফরম্যান্স দিয়ে জয় ছিনিয়ে নিতেই এশিয়া কাপ খেলতে এসেছে আফগানিস্তান দল। এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে আফগানিস্তান। এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে অংশ নিয়েছিল তারা। সেবার ৪ ম্যাচ খেলে একটিতে জিতেছিল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে গত কয়েক বছরে দ্রুত গতিতে…

Read More

ঘূর্ণিঝড়ে চীনে নিহত ২, বাস্তুচ্যুত ২১ লাখ

ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে চীনে অন্তত দুই জন নিহত হয়েছেন। ফিলিপাইনে আঘাত হানার পর গতকাল রবিবার চীনের জনসংখ্যা অধ্যুষিত প্রদেশে আঘাত হেনেছে। এতে দুই জন নিহত হওয়ার পাশাপাশি প্রদেশের ২১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এর আগে গতকাল হংকংয়েও আঘাত হানে ম্যাংখুত। চীনে এবং হংকংয়ে ১২শ’র বেশি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। কয়েক লাখ যাত্রী বিমানবন্দরে দুর্ভোগে পড়েছেন। চীনে ২১ লাখ বাস্ত্যুচুত স্থানীয় সময় গতকাল বিকেলে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে আঘাত হানে ম্যাংখুত। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার। সেখানে চরম সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে ঘর থেকে বের…

Read More

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে উবার চালু

প্রথমবারের মতো ঢাকার বাইরে সেবা সম্প্রসারণ করতে যাচ্ছে কার ও বাইকে যাত্রী সেবাদানকারী প্রতিষ্ঠান উবার। এতদিন প্রতিষ্ঠানটির সেবা কেবল ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ ছিল। তবে গ্রাহক চাহিদা থাকার কারণে মহানগরীর পার্শ্ববর্তী এলাকা ও শহরগুলোতে এর সম্প্রসারণ ঘটাতে যাচ্ছে উবার প্রতিষ্ঠানটি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানিয়েছে, ব্যবসার কারণে, ফ্যাক্টরি ভিজিটে, বন্ধুদের সাথে ঘুরতে অথবা গ্রামের বাড়িতে বেড়াতে শহরের বাইরে (নারায়ণগঞ্জ, সাভার বা গাজীপুর) যেতে প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন ‘উবার ইন্টারসিটি’। এতদিন কেবল ঢাকা মহানগরীর ভেতরেই সীমাবদ্ধ ছিল উবারে চলাচল। তবে এখন থেকে উবার ইন্টারসিটি সেবার মাধ্যমে সাভার উপজেলা ও ঢাকার…

Read More

নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে র‌্যাবের টহল দল রবিবার রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় গেলে কিছু লোকের আনাগোনা দেখতে পায়। র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পনের নির্দেশ দেয়। কিন্তু তারা এলোপাতারি গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলি বিনিময়ের পর বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ একজনকে সেখানে পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে…

Read More