প্রেম করছেন শাকিব-শ্রাবন্তী!

কলকাতার গণমাধ্যমে সরগরম শাকিব খান ও শ্রাবন্তী নাকি প্রেম করছেন। এছাড়া টলিউড তারকাদের খুনসুটিতেও সহকর্মীরা নাকি শ্রাবন্তীকে ‘শ্রাবন্তী খান’ বলেই টিপ্পনী কাটেন। যদিও এসব গল্প প্রকাশ্যে এলেই শাকিব-শ্রাবন্তীরা ‘স্রেফ গুজব’ বলে এড়িয়ে যান। কিন্তু কলকাতার বেশকিছু দৈনিক ও পাক্ষিকে যখন এ নিয়ে লেখালেখি চলছে তখন আর রাখঢাকে নেই। তবে এ ব্যাপারে শাকিব খান একেবারেই চুপ! শাকিব খান বলেন, ‘দেখুন, কাজ করতে গেলে একটু-আধটু প্রেমের কথা রটবেই। এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে বিষয়টিকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এটা বলিউডেও হয়।’ কিন্তু বলে রাখা ভালো বলিউডে বেশকিছু প্রেমের গল্প তৈরি হয় ঠিকই,…

Read More

টাঙ্গাইলে গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের কালিহাতী থেকে ৮৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব। সোমবার ভোরে কালিহাতীর নারিন্দা ইউনিয়নের বাঁশজানা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মামুন মিয়া (২৮), ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর বাকরিবাজার এলাকার আব্দুল আজিজের ছেলে রিয়াদ (৩৭), বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে রুবেল হোসেন (২৭)। টাঙ্গাইল র‌্যাবের অধিনায়ক মেজর রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আশেকপুর বাইপাসে রাতে একটি প্রাইভেট কার থামাতে সিগন্যাল দেওয়া হয়। প্রাইভেটটি সিগন্যাল না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব পিছু…

Read More

জগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে না: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জগাখিচুড়ি জাতীয় ঐক্য শেষ পর্যন্ত টিকবে না। নৌকার পক্ষে অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি হতাশ হয়ে পড়েছে। আজ সোমবার সকালে কক্সবাজার শহরের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হোটেলে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকার একটা সমাবেশেও আওয়ামী লীগের সমপরিমাণ লোক দেখাতে পারেনি বিএনপি। এ কারণে বিএনপির গায়ে জ্বালা, অন্তর্জ্বালা ও হতাশা শুরু হয়েছে। নৌকার পক্ষে ট্রেন যাত্রা, সড়ক যাত্রা অচিন্তনীয়, অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি একেবারেই হতাশ হয়ে পড়েছে। তারা হতাশা থেকে আবোল-তাবোল বকছে। এ নিয়ে আমাদের কোন…

Read More

জাতীয় নয়, জনপরিত্যক্ত আদর্শচ্যুত নেতাদের ঐক্য মাত্র’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী, মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত ঐক্য জাতীয় ঐক্য নয়, ওটা জনপরিত্যক্ত আদর্শচ্যুত নেতাদের ঐক্য মাত্র। তিনি বলেন, এটা জনগণের কোন ঐক্য নয়। এটা রাজনীতিতে পরিত্যক্ত নেতাদের ঐক্য ছাড়া অন্য কোন কিছু নয়। ড. কামাল হোসেন জনবিচ্ছিন্ন রাজনীতিতে পরিত্যক্ত। তিনি গণতন্ত্রের কথা বলেন কিন্তু তার নিজের দলেই কোন গণতন্ত্র নাই। গণফোরামের সম্মেলন কবে হয়েছে তাও তিনি বলতে পারবেন না। ১৮ বছর ধরে তিনি সম্মেলন ছাড়া সভাপতির দায়িত্ব পালন করছেন।…

Read More

ফি ছাড়া আসবে রেমিট্যান্স : অর্থমন্ত্রী

প্রবাসীরা যাতে বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারেন সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, ‘এখন প্রবাসীদের ফি দিয়ে টাকা পাঠাতে হয়। ফি দিয়ে যাতে পাঠাতে না হয় তার একটি প্রস্তাব আমরা বিবেচনা করছি। যারা রেমিট্যান্স পাঠান তাদের একটা কষ্ট আছে। তাদের কিভাবে সে খরচ দেওয়া যায় তা নিয়ে কাজ চলছে। আশা ছিল স্কিমটি কিছুদিনের মধ্যে বাস্তবায়ন করতে পারব। তবে আমি নিশ্চিত নই যে, এটি করে…

Read More

মিরপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার ভোরে বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের জানায়, রাতে র‌্যাব-২–এর সদস্যরা মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় অবস্থায় করছিল। টহল দল সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা…

Read More

ট্রাম্পের নতুন প্রস্তাব, গ্রিনকার্ড প্রত্যাশীদের জীবন কঠিন হবে

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের একটি প্রস্তাবের ফলে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে যারা ইতোমধ্যেই সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন তাদের জীবন কঠিন হয়ে পড়বে। নতুন প্রস্তাবনা অনুযায়ী যেসব অভিবাসীরা খাদ্য, বাসস্থান বা স্বাস্থ্যসেবা নিচ্ছেন তারা বোঝা হিসেবে বিবেচিত হবেন এবং তাদের গ্রিন কার্ড পাওয়ার আবেদন প্রত্যাখ্যান হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এর ফলে দেশটিতে বৈধভাবেও যেসব বিদেশি যাবেন বা রয়েছেন তাদের খাদ্য সহায়তা, গৃহায়ন কিংবা স্বাস্থ্যসেবা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রস্তাবিত রেগুলেশন্সে অভিবাসন কর্মকর্তাদের ভিসা কিংবা বসবাসের অনুমতি প্রত্যাখ্যানের…

Read More

২২ দিন ইলিশসহ সকল মাছ ধরা নিষিদ্ধ

ইলিশ সম্পদ সংরক্ষণে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন প্রজনন ক্ষেত্রের ৭০০০ বর্গকিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। রবিবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে প্রধান প্রজনন মৌসুমে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’ বাস্তবায়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। প্রজনন ক্ষেত্রসমূহ হচ্ছে: মীরসরাই উপজেলার শাহের খালী হতে হাইতকান্দী পয়েন্ট, তজুমুদ্দীন উপজেলার উত্তর তজুমুদ্দীন হতে পশ্চিম সৈয়দপুর আওলিয়া পয়েন্ট, কলাপাড়া উপজেলার লতা চাপালি পয়েন্ট ও কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া হতে গ্লামার পয়েন্ট। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে চাঁদপুর,…

Read More

ভোট দিলে ক্ষমতায় থাকবো, না দিলে থাকবো না: শেখ হাসিনা

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে আছে। শুধু শান্তিতে নেই বিএনপি। আর নতুন করে যোগ হয়েছে যুক্তফ্রন্ট। তিনি বলেন, বিএনপিসহ খুনি, দুর্নীতিবাজ, সুদখোর, বাড়ি দখলকারী-সুবিধাভোগীরা যুক্তফ্রন্ট করেছে। তারা সরকার উত্খাতের ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের হোটেল হিলটনের গ্র্যান্ড বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অতীতের…

Read More

মাগুরায় সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে পৌর এলাকার পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাগুরা শহরের কাউন্সিল পাড়ার মৃত শাহাজাদার ছেলে মনিরউদ্দিন তালুকদার লাভলু (৩৮) ও তার শ্যালক সৌদী প্রবাসী নিয়ামুল (২৫)। নিয়ামুল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে। মনিরউদ্দিন লাভলু মাগুরা শহরে সাকুরা কালার ল্যাবে চাকরি করতেন। মাগুরা সদর থানার এসআই মুবিন জানান, মনিরউদ্দিন লাভলু ও নিয়ামুল মাগুরা থেকে মোটরসাইকেলে শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী নামকস্থানে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

Read More