আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণকে অসম্মান করে বিদেশিদের কাছে নালিশ বিএনপির সংকীর্ণ মানসিকতা পরিচয় দিয়েছে। তিনি বলেন, ‘তারা (বিএনপি) বিদেশিদের কাছে নালিশ করে দেশ ও জনগণকে অসম্মান করেছে। জনগণকে অসম্মান করার বিষয়ে আমি জনগণের বিবেকের আদালতে পাল্টা নালিশ করছি।’ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েব সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, এদের (বিএনপি) স্বপ্ন নেক্সট ইলেকশন, ক্ষমতা ছাড়া এরা কিছুই বুঝে না। বিএনপি নামক দলটি…
Read MoreDay: September 15, 2018
প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে: প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর আগামীর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ সকলকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১০০টির কাজ শুরু করা হয়েছে।’ এছাড়া ৪টি সরকারি মহিলা পলিটেকনিক ও ২৩টি বিশ্বমানের নতুন পলিটেকনিক স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আজ শনিবার সকালে গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২২তম জাতীয় কনভেশনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে…
Read More