বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার নির্দেশ

বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি এ রিট দায়ের করেন। হাইকোর্ট রিটকারীর আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে বলা হয়েছে। বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় বলা ছিল, দুর্নীতির দায়ে দণ্ডিত কেউ দলের নির্বাহী পদে থাকতে পারবেন না। পরে এই ধারা সংশোধন করে গঠনতন্ত্র জমা দেয় ইসিতে।

Read More

শেখ হাসিনার সঙ্গে সংলাপ চেয়ে এরশাদের চিঠি

জাতীয় ঐক্যফ্রন্ট, বিকল্পধারার পর এবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের জাপার নেতৃত্বাধীন জোট ইউএনএ। মঙ্গলবার বেলা ১১টার দিকে এরশাদের চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

Read More

স্পিকারের সাথে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত্

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট আজ বুধবার তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত্ করেছেন। বৈঠকে সংসদীয় কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, নারী ক্ষমতায়ন, পর্যটন শিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্পিকার বলেন, দশম জাতীয় সংসদ ছিল অনন্য। এ সংসদের মেয়াদে ২০১৭ সালে একই বছরে ১৩৬তম আইপিইউ ও ৬৩তম সিপিএ এ দু’টি আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ। আইন প্রণয়নেও এ সংসদের অর্জন অসামান্য। এছাড়া ২৩ জন সরাসরি নির্বাচিতসহ সংরক্ষিত ৫০ জন মোট ৭৩ জন নারী সংসদ সদস্য দশম সংসদে ভূমিকা রেখেছে-যা নারীর ক্ষমতায়নের মাইলফলক। ভবিষ্যতে…

Read More

সংবিধানসম্মত সব বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংলাপে বসতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।  আলোচনার জন্য প্রধানমন্ত্রী তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন।  আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ গতকাল মঙ্গলবার সকালে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গিয়ে তার হাতে শেখ হাসিনার স্বাক্ষরিত আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্যাডে ওই চিঠিতে কামাল হোসেনকে উদ্দেশ করে শেখ হাসিনা লিখেছেন, ‘সালাম ও শুভেচ্ছা নিবেন।  আপনার ২৮ অক্টোবর ২০১৮ তারিখের পত্রের জন্য ধন্যবাদ।  অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে…

Read More

খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড বেড়ে ১০

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করেছে হাইকোর্ট। বিচারিক আদালতের দেয়া পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পরিবর্তে তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দুদকের এ সংক্রান্ত আবেদন গ্রহণ করে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সময়ন্বয়ে গঠিত ডিভিশন আজ মঙ্গলবার এ রায় দেন। এছাড়া এই মামলায় দণ্ডিত আসামি সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে দেয়া ১০ বছরের সাজাও বহাল রেখেছে হাইকোর্ট। অন্যদিকে বিচারিক আদালতের পাঁচ বছরের সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিলও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ মামলায় গত ৮…

Read More

গাজীপুরে যুবলীগ কর্মীকে গলাকেটে হত্যা

গাজীপুরে  মোতালেব খান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা  করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মোতালেবের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফাও আহত হয়েছেন। সোমবার সকালে ওই এলাকার একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মোতালেব গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মোতালেব বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। খবর পেয়ে বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ…

Read More

রায় প্রত্যাখ্যান করে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তিনি আরো বলেন, এই রায়ের মাধ্যমে খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখতে এবং একদলীয় শাসন কায়েম করতেই এই রায় দেয়া হয়েছে। প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…

Read More

দৌলতপুরে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা কুর্মিপাড়া মাঠে এ ঘটনা ঘটে। হায়দার জামালপুর গ্রামের প্রবাসী হাবু ফরাজীর ছেলে। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, রবিবার দিবাগত সাড়ে তিনটার দিকে ১০-১৫ জন মাদক চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক চোরাচানালীরা পর পর…

Read More

খালেদা জিয়াসহ চারজনের ৭ বছর করে কারাদণ্ড

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাদেরকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। এ নিয়ে পৃথক দুটি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দণ্ড হলো। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে ৫ বছরের সাজা দেয় একই আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও…

Read More

তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আন্দোলনকে পুঁজি করে যাতে কেউ ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।’ রবিবার নওগাঁর পত্নীতলায় মডেল থানার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ড. কামাল একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি ৭ দফা দিতেই পারেন। দলীয়ভাবে তাদের সেই দাবির জবাব দেয়া হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি,  রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশিদ আলম, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ…

Read More