জনগণের তথ্য ও গোপনীয়তা রক্ষার স্বার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন : জয়

ঢাকা, ২ অক্টোবর : প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, যে সব সাংবাদিক ও সম্পাদকের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে তাদের ভয়ের কিছু নেই। কারণ, আইনটি জনগণের তথ্য ও গোপনীয়তা সুরক্ষার জন্য প্রণীত হয়েছে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা তার নিজস্ব ফেসবুক একাউন্টে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারার সমালোচনার ব্যাপারে তার মতামত তুলে ধরেন। এতে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া দেখার তার সুযোগের কথাও উল্লেখ করেন। সজীব ওয়াজেদ জয় আইনটির সমালোচনার জবাবে বলেন, ‘সরকারি অফিসের কম্পিউটারে হ্যাকিং এবং গোপনে নজরদারি রোধ করার ক্ষেত্রে আইনের দরকার…

Read More

নৌকার পক্ষে সাভারে ব্যাপক গণসংযোগ এনামুর রহমান

দিয়া ইসলাম ,সাভার-ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে ব্যাপক গণসংযোগ করেছেন ঢাকা ১৯ আসনের বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.এনামুর রহমান। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর কোরাইশী মার্কেট,সিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন আমি সাভার ও আশুলিয়ার সংসদ সদস্য হওয়ার পরে এই এলাকায় প্রায় ১২’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এখন কোথাও রাস্তাঘাট ভাঙ্গাচুড়া…

Read More

পাতানো নির্বাচন করতেই সরকার গণহারে মামলা, গ্রেপ্তার করছে : বিএনপি

পাতানো এবং সাজানো নির্বাচন করতেই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরকার মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগাম ভয় পেয়ে সরকার বিএনপির বিরুদ্ধে এই ধরনের আচরণ শুরু করেছে। সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী মত শূন্য করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ক্ষমতা ধরে রাখতে সরকার পাইকারি হারে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবীর রিজভী…

Read More

এশিয়াকাপে যেকারণে বিশ্রামে ছিলেন কোহলি

এবারের এশিয়া কাপে বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি বিরাটের এশিয়া কাপে না থাকার কারণ ব্যাখ্যা করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। তিনি আজ মঙ্গলবার বলেন, বিরাটের বিশ্রাম দরকার ছিল। যদিও শারীরিকভাবে সে যথেষ্ট শক্তিশালী। তাকে বিশ্রামে পাঠানোর কোন দরকার ছিল না। তিনি আরও বলেন, বিরাটকে বিশ্রামে পাঠানোর ব্যাপার টা হল মানসিক। ক্রিকেট থেকে মানসিকভাবে বিশ্রামের দরকার ছিল তার। আমরা চেয়েছিলাম বিরাটের মাথা থেকে সাময়িক সময়ের জন্য ক্রিকেট দূর করতে। আর এজন্য তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি। বিরাট না থাকলেও এশিয়াকাপের শিরোপা জিতে নিয়েছে ভারত। পুরো…

Read More

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য চাই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সাম্যবাদী দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের পলিটব্যুরোর সদস্য মো. লুৎফর রহমান ও বিরেন সরকারসহ কেন্দ্রীয় ১৪ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরাও জাতীয় ঐক্য চাই। সাম্প্রদায়িক অশুভ শক্তি, স্বাধীনতা…

Read More

রাজধানীতে মাদক সেবন-বিক্রির দায়ে গ্রেফতার ৩৪

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৬ পিস ইয়াবা, ২৮০ গ্রাম (৩১৮০ পুরিয়া) হেরোইন, ৬ কেজি  ১০০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেন্সিডিল ও ১৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

Read More

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তিরিংকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। সূত্র জানায়, এক ঘণ্টার বৈঠকে দলের রবিবারের জনসভায় ঘোষিত সাত দফা ও ১২ লক্ষ্যের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে অবহিত করেন বিএনপি মহাসচিব। আগামী নির্বাচন, বৃহত্তর ঐক্য প্রক্রিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ও তার অসুস্থতা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ চলমান রাজনৈতিক…

Read More

বিচারপতি সিনহার বক্তব্য মিথ্যা : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের প্রতি বিচারপতি সিনহার কোনো আনুগত্য নেই। যার কারণে তিনি বিদেশে বসে সবৈব মিথ্যা কথা বলছেন। দেশে আসলে মামলার সম্মুখীন হতে হবে এ কারণে সিনহা বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ সব কথা বলেন। বিদেশ থেকে বিচারপতি সিনহাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘ফিরিয়ে আনার প্রক্রিয়া যেটা বলছেন, সেটা আদালতের মাধ্যমে হবে, মামলা যখন চলবে। সেটুকু আমি বলতে পারি।

Read More

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

ইন্দোনেশিয়ার উপকূলীয় পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় পালু শহরটিতে সুনামিও আঘাত হানে। এ ঘটনায় পূর্বে ৮৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। তখনই জানানো হয়, অনেকে নিখোঁজ ও অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাই মৃতের সংখ্যা যে বাড়বে এটা আগেই ধারণা করা…

Read More

চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তাতে দুয়েকটি নদীর পানি সামান্য বাড়লেও বিপদসীমার নিচে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে। মাসের শেষ দিকে বিস্তীর্ণ এলাকায় ছিল মৃদু তাপপ্রবাহ। মৌসুমী বায়ু দেশের উপর কম সক্রিয় থাকায় বৃষ্টিপাত নেই গত কয়েকদিন ধরে। এ সময় তাপমাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত…

Read More