সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা না রাখার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা  থাকছে না। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে আর কোটা থাকছে না। তবে তৃতীয় ও চতুর্থ  শ্রেণির পদে নিয়োগে বিদ্যমান কোটা আগের মতোই থাকবে। এ বিষয়ে শিগগিরেই প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির ক্যাডার-নন ক্যাডার পদে কোটা…

Read More

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় উপজেলার সাতুরিয়া ইদুর বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসচালক মাহমুদ হাসানকে আটক করে রাজাপুর থানা পুলিশ সোপর্দ করেন। দেলোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে। বাসচালক মাহমুদ হাসান ঝালকাঠি থানার গগন এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে। রাজাপুর অফিসার ইনচার্জ শামসুল আরেফীন জানান, খুলনা থেকে বরিশালগামী একটি বিআরটিসির বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন নিহত হন। লাশ ময়নাতদন্তের…

Read More

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। বুধবার সকালে হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ও স্বজনদের মথ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল থেকে ২৫০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। অনেক রোগীকে দেখা যায়- হাতে স্যালাইন দেয়া অবস্থায় স্ট্রেচারে করে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি।  হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র থেকে ধোয়া বের হতে দেখা গেছে।…

Read More

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে পৌর এলাকার যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা রাণীগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত হাতেম আলরি ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। সদর থানার ভাড়প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ  জানান, সকালে গোলাম মোস্তফা রানীগ্রাম বাজারে দোকানে বসা ছিলেন।  এ সময পিছন থেকে এসে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Read More

ফখরুলসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন

পুলিশের কাজে বাধাদান ও গাড়ি ভাংচুরের অভিযোগে করা হাতিরঝিল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেয়। জামিনপ্রাপ্ত অন্য নেতারা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার বিএনপি নেতারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে হাইকোর্ট পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছে বলে জানান…

Read More

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানসহ তার সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। সাধারণত কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। গত ২ সেপ্টেম্বর সর্বশেষ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কয়েক মাসের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এর আগে নির্বাচনকালীন সরকার গঠিত…

Read More