আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের পরিধি বাড়বে কি বাড়বে না, তা বাস্তব পরিস্থিতি ও মেরুকরণের ওপর নির্ভর করছে। তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয়পার্টি, সাত দলীয় বামজোট ও বাহাদুর শাহ মোজাদ্দাদীর ইসলামী ফ্রন্টসহ আরো বেশ কিছু দল ঐক্যে শামিল হতে যোগাযোগ করেছে। তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে শামিল হতে চায়। তিনি বলেন, তবে আমরা এখনও…
Read MoreDay: October 18, 2018
বার্সায় ফিরতে চান নেইমার
ব্রাজিল তারকা নেইমার তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবটির কাছের লোকজনের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা। নেইমার ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান। তবে এক বছর না পেরোতেই তার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল স্প্যানিশ গণমাধ্যমে। স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছিল, বার্সার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগও করেছেন নেইমারের প্রতিনিধিরা। তবে দলবদলটিতে আগ্রহ প্রকাশ করলেও শেষমেশ তা সম্পন্ন করতে পারেননি তিনি। মুন্দোর মতে বার্সেলোনায় ফিরতে ক্লাবটির উচ্চপদস্থ লোকজনদের…
Read Moreমহানবীর (সা.) রওজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে এখানে মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন। চারদিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। প্রধানমন্ত্রী এ মসজিদে এশার নামাজ আদায় করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এর আগে, তিনি সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী আজ সকালে জেদ্দার উদ্দেশে মদিনা…
Read Moreচলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু
জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না … রাজিউন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি…
Read More