সংগীত শিল্পী প্রিয় মিউজিক স্টেশনে যুক্ত হলেন অপু খন্দকার

দিয়া ইসলাম  সাভার থেকে : সাভারের কৃতি সন্তান ও তরুন সঙ্গীত শিল্পী অপু খন্দকার এবার জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘প্রিয় মিউজিক স্টেশনের’ সাথে চুক্তিতে আবদ্ধ হলেন। আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে এ চুক্তিপত্র সাক্ষরিত হয়। সনামধন্য সঙ্গীত পরিচালক রোকন ইমনের কম্পোজিশনে ‘অপু খন্দকারের কথা, সুর ও কন্ঠে ‘প্রিয়া তু জানে না’ শিরোনামের গানটির রেকর্ডিং এর কাজ অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানা যায়। এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফর হোসেন জয়, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী, ইউটিউব চ্যানেল প্রিয় মিউজিক স্টেশনের কর্নধার প্রিয় আলমগীর ও তরুণ…

Read More

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন ঐশী

শতশত প্রতিযোগীকে হারিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় পড়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দ্বিতীয় হয়েছেন ‌নিশাত মাওয়া সালওয়া ও তৃতীয় হয়েছেন না‌জিবা বুশরা। অন্তর শোবিজ রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে রবিবার সন্ধ্যায় এ প্রতিযোগিতার আয়োজন করে। এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবি। ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং আনিসুল ইসলাম হিরু। এই তিনজন তিন বিজয়ীর নাম ঘোষণা করেন। অন্তর শোবিজ জানায়, এবার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ…

Read More

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ সোমবার জামিন বহালের আদেশ দেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল জানান, গত ১৪ ও ১৫ আগস্ট ঢাকা ও নড়াইলের মানহানির দুটি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছিলো। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার পক্ষে এজে মোহাম্মদ আলী ও খন্দকার মাহবুব শুনানি করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয় বলে…

Read More

বুড়িগঙ্গা নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের ফরিদাবাদ এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে রবিবার রাতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয় এই তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ ছিলো। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, লাশটি গলে যাওয়ায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ও এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

Read More

বিশ্বনেতাদের দেয়া এ সম্মান বাংলাদেশের: প্রধানমন্ত্রী

দুটি আন্তর্জাতিক পুরস্কার সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবারের সফরে অনেক সম্মান পেয়েছি, সেই সাথে বাংলাদেশও। বিশ্বনেতাদের দেয়া এ সম্মান বাংলাদেশের সম্মান, পুরস্কার বাংলাদেশের মানুষদের উত্সর্গ করলাম।’ প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার আন্তরিক, সফর ফলপ্রসূ হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘প্রতিপক্ষকে সব সময় শক্তিশালী মনে করেই চলতে হবে। দলের সাফল্য সব জায়গায় তুলে ধরতে হবে।’ ‘ভোটের অধিকার কেবল আওয়ামী লীগই প্রতিষ্ঠা করতে পেরেছে।’ যোগ…

Read More

যে সাংবাদিকের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের ভয়ের কিছু নেই : জয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কিছু মহল থেকে নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করা হচ্ছে। তাদের মূল আপত্তির জায়গা আইনটির বিশেষ কিছু ধারা। আইসিটি ডিভিশন যখন আইনটির খসড়াগুলো তৈরি করে তখন সেগুলো দেখার সুযোগ আমার হয়েছিল। যে সাংবাদিকের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের এ আইন নিয়ে ভয়ের কিছু নেই। রবিবার নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক স্ট্যাটাসে তিনি এক কথা বলেন। সজীব ওয়াজেদ জয় স্ট্যাটাসে লিখেন, ‘সরকারি অফিসের কম্পিউটারে হ্যাকিং এবং গোপনে নজরদারির ক্ষেত্রে…

Read More

বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ

আবার সিলেটে ফুটবল উত্সব শুরু হতে যাচ্ছে আজ। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে। বাংলাদেশ এবং লাওস ম্যাচ দিয়ে সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে। সিলেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। ছয় জাতির এই টুর্নামেন্টের খেলা হবে দুই গ্রুপে। এক গ্রুপে বাংলাদেশ, লাওস এবং ফিলিপাইন এবং অন্য গ্রুপে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। প্রতিদিন একটি করে খেলা একই সময়ে শুরু হবে। ৯ ও ১০ অক্টোবর সেমিফাইনাল হবে কক্সবাজারে। ১২ অক্টোবর ঢাকায় ফাইনাল। সাফ চ্যাম্পিয়নশিপের চেয়েও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের জন্য কঠিন লড়াই হবে। সাফ…

Read More