গাজীপুরে পেট্রোল বোমাসহ তিন জামায়াত নেতা গ্রেফতার

গাজীপুর, ২ অক্টোবর : গাজীপুরে পেট্রোল বোমা ও জিহাদী বইসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গাজীপুর মহানগর জামায়ায়তের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)।
তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, পাঁচটি হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রাজবাড়ি মাঠ সংলগ্ন টেম্পোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য এবং বিপুল সংখ্যক জিহাদী বইসহ তাদের গ্রেফতার করে।
পুলিশ সুপার বলেন, তারা নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Related posts

Leave a Comment