ঢাকায় পোপ ফ্রান্সিস

শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে এবং ভালোবাসা দিয়ে মানুষকে সেবা করার আহ্বান জানাতে তিনদিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা এসে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে নেপিদো সফররত পোপ সেখান থেকেই বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকায় পোপকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান, মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি ভিভিআইপি প্রটোকল ও নিরাপত্তা পাচ্ছেন। সফরসঙ্গীদের মধ্যে প্রায় ১০০ সাংবাদিক-সহ তিন শতাধিক সদস্য রয়েছে।…

Read More

বাংলায় টাইটানিক, জ্যাক-রোজ হবেন দেব-রুক্মিণী!

জেমস ক্যামেরন পরিচালিত তুমুল জনপ্রিয় সিনেমা টাইটানিক। এবার বাংলায় তৈরি হচ্ছে টাইটানিকের রিমেক! ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এমন প্রতিবেদনে দাবি করা হয় রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই ছবিতে কাজ করবেন দেব ও রুক্মিণী। গুজবের দাবানলে পানি ঢেলে টুইটারে রুক্মিণী সাফ জানিয়েছেন, “আমি এবং দেব কেউই রাজ চক্রবর্তী পরিচালিত কোনও টাইটানিক-এ কাজ করছি না।” বাংলায় টাইটানিক রিমেকের খবর ও সেই ছবিতে জ্যাকের ভূমিকায় দেব ও রোজের ভূমিকায় রুক্মিণী মৈত্রের অভিনয় করার জল্পনাকেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি বাংলায় টাইটানিকের রিমেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। ট্রোলড’ও হতে হয় পরিচালক, নায়ক-নায়িকাকে। তবে…

Read More

স্বামীর সঙ্গে নগ্ন সানির অভিনব প্রচারণা!

বলিউডে পা রাখার পর থেকেই নিজেকে ধীরে ধীরে মেলে ধরেছেন সাবেক পর্ন তারকা সানি লিওন। অভিনয়ের পাশাপাশি কাজ করে যাচ্ছেন সামাজিক সচেতনতামূলক নানান কার্যক্রমেও। এবার তেমনই এক জনসচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে নগ্ন ছবি তুলেছেন তিনি। সেই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় সানি লিওন। সম্প্রতি, ‘অ্যানিমাল ফ্রি ফ্যাশন’ নামে একটি প্রচারাভিযান শুরু করেছে পশু ও প্রাণিদের নিয়ে কাজ করা সংগঠন পেটা। আর পেটার ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন সানি লিওন। তারই একটি বিজ্ঞাপনে অংশ হিসেবে স্বামী ডেনিয়েল ওয়েবারের সঙ্গে ফটোশুট করেলন বলিউড অভিনেত্রী। সেখানে বিবসনা…

Read More

‘রূপপুর প্রকল্পে নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পারমাণবিক এবং রেডিওলজিক্যাল নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পারমাণবিক নিরাপত্তার ওপর আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা’র (আইএইএ) গাইডলাইন অক্ষরে-অক্ষরে অনুসরণ করছি। আজ বৃহস্পতিবার দুপুরে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইএইএ-র সঙ্গে নিবিড়…

Read More

কুমিল্লায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লা, ৩০ নভেম্বর : ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লায় আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও গল্লাই গ্রামের রফিকুল ইসলাম মুন্সির পুত্র জহিরুল ইসলাম মুন্সি (৩৫), পৌর এলাকার রারিরচর গ্রামের কেনু ভূঁইয়ার ছেলে পৌর কাউন্সিলর সুরুজ ভূঁইয়া (৪০) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, শ্রীমন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বরকইট ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আওলাদ হোসেন (৩৪)। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ২ লাখ টাকা ছিনতাই ও চাঁদা চাওয়ার অভিযোগে বরকইট ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ…

Read More

মুসলিম বিদ্বেষী ভিডিও শেয়ার দিলেন ট্রাম্প

ব্রিটেনের চরম ডানপন্থী একটি দলের তিনটি উস্কানিমূলক মুসলিম বিদ্বেষী ভিডিও নতুন করে টুইট (রি-টুইট) করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন ফার্স্ট নামে দলটির উপনেতা জেইডা ফ্রানসেনের প্রথম টুইট বার্তায় এক ভিডিওতে দাবি করা হয়- একজন মুসলিম অভিবাসী ক্র্যাচ নিয়ে চলা এক প্রতিবন্ধীর ওপর হামলা করেছে। এরপর তিনি আরো দুই ব্যক্তির একই ধরনের দু’টি ভিডিও পোস্ট করে দাবি করেন তারাও মুসলমান। এর একটিতে দেখানো হয় মুসলিমরা একটি খ্রিস্টান মূর্তি ভাঙছে আর অন্যটিতে তারা এক বালককে হত্যা করছে। এই তিনটি ভিডিও মার্কিন প্রেসিডেন্ট তার নিজের টুইটারে অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। ব্রিটিশ ফার্স্ট…

Read More

হরতাল পরিস্থিতি দেখে আদালতে যেতে পারেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে বিদ্যুতের দাম বাড়ানোয় বামদলগুলোর ডাকা হরতালের কারণে সকালে আদালতে যাবেন না তিনি। পরিস্থিতি দেখে বেলা ২টার পর হাজিরা দিতে যেতে পারেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী এডভোকেট মাসুদ আহমদ তালুকদার জানান, হরতালের কারণে সকালে আদালতে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। পরিস্থিতির ওপর নির্ভর করে বেলা ২টার পর আদালতে যেতে পারেন তিনি। প্রসঙ্গত, বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে…

Read More

বাংলাদেশকে অগ্রাধিকার পোপের

পোপের বাংলাদেশ সফর বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত তাত্পর্যপূর্ণ। যে কোনো দেশে পোপের সফরকে মর্যাদাপূর্ণ বলে মনে করা হয়। গত তিন বছরে পোপের তিন দেশ সফরের মধ্যে একটি বাংলাদেশ। গত দেড় বছর ধরে পোপের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছিল। পোপও বাংলাদেশে আসার সুবিধাজনক সময় খুঁজছিলেন। অবশেষে আজ তার সফরটি হচ্ছে। বাংলাদেশের অসাম্প্রদায়িক ও উদার বহুত্ত্ববাদী বৈশিষ্ট্য পোপ’কে বাংলাদেশ সফরে আগ্রহী করেছে। বাংলাদেশের উন্নয়ন আর ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য দেখতে আগ্রহী। ঋতুর বৈচিত্র্য বিবেচনায় সবচেয়ে অনুকূল সময় হিসেবে নভেম্বরকেই বেছে নেওয়া হয়। মিয়ানমার ও বাংলাদেশ সফরের উদ্দেশ্যে রোম ত্যাগের আগে এক ভিডিও বার্তায় পোপ…

Read More

কুমিল্লার কাছে আবারো হারল ঢাকা

চট্টগ্রাম, ৩০ নভেম্বর : কুমিল্লা ও ঢাকার ম্যাচকে ঘিরে ছিল উত্তেজনা। শেষ মুখোমুখিতে শেষ প্রান্তে গিয়ে কুমিল্লার জয় নিশ্চিত হয়। বুধবার ঢাকার জন্য ম্যাচটি ছিল প্রতিশোধ নেওয়ার ম্যাচ। কিন্তু পারল না বর্তমান চ্যাম্পিয়নরা। দুইবার মুখোমুখি হয়ে দুইবারই সাকিবের মুখের হাসি ম্লান করে দিয়ে জয় উৎসব করল তামিমের কুমিল্লা। সাকিবের আমন্ত্রণে ব্যাট করতে নেমে তামিমের দল ৬ উইকেটে করে ১৬৭ রান। জবাবে ১৫৫ রানের বেশি করতে পারেনি ঢাকা। সাকিবের দলের ১২ রানের পরাজয়ে টুর্নামেন্টে সপ্তম জয় পায় কুমিল্লা। টস হেরে ব্যাটিং করতে নেমে আবারো কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল।…

Read More

৩ লাখ টাকা মুক্তিপন দাবি

নাটোর, ২৯ নভেম্বর : নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও (৪০) এখনও নিখোঁজ। এদিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিখোঁজ ওয়াল্টারের ভাই বিমল রোজারিওকে মোবাইলে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই সময় ওয়াল্টারের বাড়িতে স্বয়ং নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি বিশেষ টীম রাতভর বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও ফোন কলের নেপথ্যের ব্যক্তিদের সন্ধান পাননি। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নাটোর…

Read More