কাউনিয়ায় গাঁজাসহ আটক ২

আট কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রংপুরের কাউনিয়া থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি কার্গোভানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বুধবার তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Read More

প্রেমিকের শোকে প্রেমিকার ‘আত্মহত্যা’, নাতির শোকে দাদার মৃত্যু

‘প্রেমিকার’ বিয়ে হয়ে যাওয়ায় কিশোর রবিউল ইসলাম রাসেল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করে। এরই জের ধরে পরদিন আত্মহত্যা করে সেই ‘প্রেমিকাও’। অন্যদিকে নাতি ছেলের লাশ দেখে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাদা। পাবনার সাঁথিয়া উপজেলাধীন বালিয়াকান্দি গ্রামের এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রাসেলের সঙ্গে একই গ্রামের আবু সাইয়িদের মেয়ে সাদিয়া আক্তার ঋতুর (১৬) প্রেমের সম্পর্ক ছিলো। তিন মাস আগে বিয়ে হয়ে যায় সাদিয়ার। সম্প্রতি সাদিয়া বাবার বাড়িতে বেড়াতে আসে। এরইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বিদেশ প্রবাসী সিদ্দীকুর রহমানের ছেলে ক্ষেতুপাড়া আব্দুর সাত্তার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাসেল (১৬) গলায়…

Read More

নৌকা ডুবে ২ জেএসসি পরীক্ষার্থীর প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। তবে স্থানীয় সূত্র বলছে, এ সংখ্যা আরো বেশি হতে পারে। রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। মৃতরা হলো— আমতলী গ্রামের নাদিরা ও নজরদৌলত গ্রামের সোনিয়া। জানা গেছে, বুধবার সকালে বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে নৌকাটি পাগলা নদীতে ডুবে যায়। তারা নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিল। সেখানে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার সংবাদ…

Read More

সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে ‘হামলার’ প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের জেলা সদরে এবং শনিবার ঢাকা মহানগরে সব থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

Read More

ভোলায় নতুন গ্যাস ফিল্ড থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু

ভোলা, ১ নভেম্বর,  : জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের নতুন কূপ ইস্ট-১ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করে বাপেক্স। সকাল সাড়ে দশটা পর্যন্ত ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। এর মাধ্যমে নতুন কূপটিতে চুড়ান্তভাবে গ্যাসের সন্ধান নিশ্চিত করা হলো। বাপেক্সের ব্যবস্থপনা পরিচালক মো: নওশাদ ইসলাম সকালে বাসস’কে জানান, এখানে গ্যাস অনুসন্ধানের পরীক্ষার বিভিন্ন উপাত্ত অনুযায়ী গ্যাসের যে পরিমান মজুদের ধারণা করা ছিলো, তার সাথে আজকে বাস্তব অবস্থার মিল পাওয়া গেছে। এখন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া…

Read More

আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

ঢাকা, ১ নভেম্বর : চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বুধবার থেকে শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশব্যাপী ২ হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী এ দু’টি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এরমধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর…

Read More

পরমাণু অস্ত্র বানাবে না দ. কোরয়িা

সউিল, ১ নভম্বের : পরমাণু অস্ত্রধারী দশে উত্তর কোরয়িার হুমকি সত্ত্বওে দক্ষণি কোরয়িা তাদরে নজিদেরে জন্য কোন ধরনরে পরমাণু অস্ত্র তরৈি করবে না। বুধবার দশেটরি প্রসেডিন্টে মুন জায়-েইন এমন ঘোষণা দনে। খবর এএফপ’ির। র্পালামন্টেে এক ভাষণে মুন বলনে, ‘এক্ষত্রেে উত্তর কোরয়িার কোন ধরণরে হুমকি মনেে নয়ো বা বরদাস্ত করা হবে না। আমরা কোন পরমাণু অস্ত্র তরৈি করবো না বা আমাদরে নজিরে কোন পরমাণু অস্ত্র থাকবে না।’

Read More

৩১ বছরের বন্ধ্যাত্ব ঘোচাতে চান এন্ডারসন

ব্রিসবেন, ১ নভেম্বর : দীর্ঘ ৩১ বছর ধরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চান ইংল্যান্ডের সেরা পেস বোলারা জেমস এন্ডারসন। আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই জিততে মরিয়া তিনি। এন্ডারসন বলেন, ‘৩১ বছর হয়ে গেল ব্রিসবেনে আমরা জিততে পারিনি। তাই আসন্ন অ্যাশেজের প্রথম টেস্ট জয় করে ব্রিসবেনে দীর্ঘদিন জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই।’ ব্রিসবেনের ভেন্যুতে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত এই ভেন্যুতে ২০টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জয় পেয়েছে মাত্র ৪টিতে। হেরেছে ১১টিতে, ড্র করেছে ৫টিতে। এখানে ইংল্যান্ডের সর্বশেষ জয় ১৯৮৬…

Read More

নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় নিহত ৮

নিউইয়র্ক, ১ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলায় অন্তত ৮জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এটি একটি সন্ত্রাসী হামলা। হামলাকারীকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশের জরুরি অভিযান চলছে। নিউইয়র্ক টাইমস জানায়, আটক ওই ব্যক্তি ম্যানহাটনে ফুটপাতে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দেয়। এরপর ওই ব্যক্তি ট্রাক থেকে একটি নকল বন্দুক নিয়ে বেরিয়ে আসে। সাধারণ মানুষকে ওই এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, তিনি দেখেন স্টুভেসান্ট স্কুলের কাছে একটি সাদা…

Read More

ফেনীতে আবার খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, দুই বাসে পেট্রল বোমা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় ফেরা পথে ফেনীতে ফের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সড়কের বিপরীত দিকে থাকা দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে সরকার দলীয় ক্যাডাররা। মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে ফেনী সার্কিট হাউসের কাছে মহিপাল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনার পর পর রাস্তার দুই পাশে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দেয়। এসময় ঘটনাস্থলের পাশে পুলিশ সদস্যরাও ছিলেন। হামলা চেষ্টার আগে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল বেস্টনি দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এলাকা পার করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম খালেদা জিয়ার গাড়ি ঢাকা-চট্টগ্রাম…

Read More