বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খাদ্যমূল্য বৃদ্ধি করে জনজীবনে হয়রানি সৃষ্টিকারক অসাধু আড়তদার ও ফড়িয়াদের সিন্ডিকেট দমন করতে সরকার সক্ষম হয়েছে। এছাড়া বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে। চালের দাম স্বাভাবিক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরণের সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সে বিষয়ে কাজ করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাণিজ্যমন্ত্রী জানান, সরকারের নির্দেশে সারাদেশে জেলা প্রশাসক…
Read MoreDay: November 20, 2017
সীমান্তে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বিজিবি সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে বালারহাট ক্যাম্পের হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে টহলদল সীমান্তের ৯৩৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের পাশে গজেরকুটি গ্রামে ফাঁদ পাতেন। এ সময় চোরাকারবারীরা বস্তায় মদের বোতল নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবি’র ধাওয়ায় বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে মদগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। এগুলোর…
Read Moreমোবাইলে প্রেম, দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার
মোবাইল প্রেমে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী শিক্ষার্থী। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় রবিবার রাতে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার মূল অভিযুক্ত দেবাশীষ বাড়ৈকে (৩২) গ্রেফতার করেছে। গত শনিবার রাতে ( ১৮ নভেম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের মনির পাগলের আশ্রমে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী খুলনা জেলার তেরখাদা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। মামলার বিবরণে জানাগেছে, কোটালীপাড়া উপজেলার কোনের ভিটা গ্রামের দ্বীপ চাঁন বাড়ৈর ছেলে ১ সন্তানের জনক দেবাশীষ বাড়ৈর সাথে মোবাইলে…
Read Moreদিল্লিতে ‘শ্লীলতাহানি’র শিকার জেরিন খান
এই ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ অভিনেত্রী। ছবি নির্মাতাদের নিজের ক্ষোভের কথা জানিয়েছেনও তিনি। জেরিনের ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, পুরো সফরটাই ছিল সুন্দর। কিন্তু একেবারে শেষে এসে তাল কেটে যায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার জন্যেই এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়। এই ঘটনার পর গভীর রাতের বিমান ধরে মুম্বাই ফিরেন তিনি। জানা গেছে, সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় জেরিনের আশেপাশে কোনও নিরাপত্তা কর্মী রাখেননি অনুষ্ঠানের আয়োজকরা। সেই সময়ই ৪০ থেকে ৫০ জনের একটি দল প্রায় জেরিনের গায়ের কাছে এসে সেলফি তুলতে চায়। এমনকি জোর করে তাদের ক্যামেরা ফোন জারিনের মুখের…
Read Moreপ্রাপ্তি নিয়ে আমি উচ্ছ্বসিত, ভালোবাসায় মুগ্ধ: বুবলী
চিত্রনায়িকা বুবলী অভিনীত মাত্র ৪টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মাত্র ২ বছর সময়ের মধ্যে বুবলী দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের কাতারে চলে আসাটাকে নিজের সৌভাগ্য বলেই বিবেচনা করেন। তবে তার এই বিবেচনার নেপথ্যে থেকে যারা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ তিনি। বুবলী বলেন, ‘মাত্র ২ বছরে চলচ্চিত্রের মতো বিশাল এক মাধ্যমে আমার যে অবস্থান, আমার যে প্রাপ্তি তা নিয়ে আমি উচ্ছ্বসিত। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। তাদের এই ভালোবাসা আমি আজীবন ধরে রাখতে চাই। আগামীদিনগুলোতে আরও ভালো ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করে যেতে চাই।’ বুবলীর কথার সূত্র ধরেই বলা…
Read Moreসাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
সাতক্ষীরা, ২০ নভেম্বর : সাতক্ষীরায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে জেলার আশাশুনি উপজেলার কৈখালী বেড়িবাঁধে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ একটি নির্জন জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আওয়ামী লীগ নেতার নাম সোলায়মান গাজী। তিনি কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নলতা ইউনিয়নের ঝায়ামারী গ্রামের মৃত মোকছেদ গাজীর ছেলে। স্থানীয়রা জানান, রাতে শোভনালীর কৈখালী সন্নাসীর চক বাজারে ক্যারাম খেলছিলেন সোলায়মান। হঠাৎ একটি ফোন কল পেয়ে খেলা ছেড়ে চলে যান তিনি। আজ…
Read Moreকেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করলেন খালেদা জিয়া
ঢাকা, ২০ নভেম্বর : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন আজ। তার মা ও বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে রবিবার রাত ১২টা ১ মিনিটে নেতাকর্মীদের নিয়ে ৫৩ পাউন্ডের কেক কাটেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র নেতারা। এ সময় বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
Read Moreরাজশাহীতে প্রধান শিক্ষক গ্রেপ্তার
রাজশাহী, ২০ নভেস্বর : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগে প্রধান শিক্ষক একেএম শামসুল আরেফিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার আমগ্রাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রবিবার দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তিনি দুটি কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ উপজেলা মৎস কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পিইসি পরীক্ষা প্রথমদিন রবিবার কেন্দ্রের দুটি কক্ষের পরিদর্শকের দায়িত্বে ছিলেন শামসুল আরেফিন। দুপুরের দিকে তিনি শিক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে দায়িত্বরত…
Read Moreমরক্কোতে পদপিষ্টে ১৫ নারীর মৃত্যু
রাবাত, ২০ নভেম্বর : মরক্কোতে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। রবিবার দেশটির ইসাউরিয়া প্রদেশের বোউলালাম শহরে এ ঘটনা ঘটে। সে সময় একটি বেসরকারি প্রতিষ্ঠান কয়েকশ নারীর মধ্যে খাবার বিতরণ করছিল। আল-জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়, হতাহত নারীদের বেশিরভাগেরই বয়স চল্লিশের ওপরে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সাহায্যের নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ মুহাম্মদ। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Read Moreআজ তারেক রহমানের ৫৩তম জন্মদিন
ঢাকা, ২০ নভেম্বর : বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির প্রাণ পুরুষ, তৃণমূল রাজনীতির ধারক-বাহক, এই দেশ, মা, মাটি ও মানুষের সন্তান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, নির্যাতিত নন্দিত জননেতা দেশনায়ক তারেক রহমানের ৫৩তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তার ৫৩তম জন্মদিন এবার এমন এক সময়ে এলো যখন দেশে গণতন্ত্রের লেবাসে একদলীয় বাকশাল…
Read More