এ কে আজাদ, সাভার: সারা বাংলাদেশের ন্যায় সাভারে বুধবার থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েচে। সকাল ১০ টা হতে ১৬ টি কেন্দ্রে জেএসসি, জেডিসি,ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাভার উপজেলা থেকে এবার প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহন করেন। উল্লেখিত কেন্দ্র গুলো হলো,সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়,আশুলিয়া স্কুল এন্ড কলেজ,মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ, মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ, জাহাঙ্গীরনগর বিশ^:বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, দোসাইদ স্কুল এন্ড কলেজ,আলহাজ¦ জাফর আলী উচ্চ বিদ্যালয়, রেডিও কলোনী মডেল হাই স্কুল,বিপিএটিসি স্কুল এন্ড কলেজ, নয়ারহাট…
Read MoreDay: November 6, 2017
বাঘারচর সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে সাজু মিয়া (৩৪) নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরো দুই গরুর ব্যবসায়ী ভয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে জানান সাজু। স্থানীয় ইউপি সদস্য মিস্টার মিয়া জানান, সোমবার ভোর পাঁচটার দিকে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১০৭৫-১০৭৬ এর মাঝামাঝি সীমান্তে একদল গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তর প্রবেশ করে গরু নিয়ে আসার সময় ভারতের বালুরঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়লে সাজু মিয়া গুলিবিদ্ধ হয়। পরে অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আহত সাজু…
Read Moreসালমান ডাকলেই যাবেন জোয়া
ঢাকা, ৬ নভেম্বর : সালমান খান ব্যক্তিগতভাবে ডাকলেই রিয়েলিটি শো বিগ বসে অংশ নেবেন বলিউড অভিনেত্রী জোয়া আফরোজ। মুম্বাইয়ে শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান সালমানের সাথে একসময় শিশুশিল্পী হিসেবে অভিনয় করা এই ‘সেনসেশনাল’ তারকা। জোয়া বলেন, আমি সালমানের সঙ্গে কাজ করেছি। ও এই পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ। ও কিছু বললে কেউ আপত্তি করতে পারে না। আমাকেও যদি বিগ বসে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে ডাকে, আমি যাব।’ বিগ বস-এ জোয়ার যোগদান নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলছে। এবার অভিনেত্রী সেই প্রশ্নেরই উত্তর দিলেন বলে জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়।…
Read Moreঅভিজিত হত্যাকান্ডে আরো একজন গ্রেফতার
ঢাকা, ৬ নভেম্বর : মুক্তমনা ব্লগার লেখক অভিজিত রায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম)-এর ইন্টেলিজেন্স শাখার একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এর আগে অভিজিত হত্যাকান্ডের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানায়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ রোববার দিবাগত রাত ৮টার দিকে মোহাম্মদপুর ইকবাল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।…
Read Moreরং ফর্সাকারী ক্রিম ও অ্যালকোহলের বিজ্ঞাপনে আপত্তি তাপসীর
পাশাপাশি এখন বলিউড সিনেমাতেও বেশ জনপ্রিয় তাপসী পান্নু। এ অভিনেত্রীর পিঙ্ক, নাম শাবানা এবং জুড়ওয়া-টু সিনেমাগুলো বক্স অফিস সাফল্যের সঙ্গে পেয়েছে দর্শক ও সমালোচকদের প্রশংসা। এর সঙ্গে তৈরি হয়েছে তার কিছু নিজস্ব ভক্ত। ফলে অনেক বিজ্ঞাপনের প্রস্তাবও পাচ্ছেন তাপসী। কিন্তু খ্যাতি বাড়লেও এখনো নিজের নীতিতে অটল এ অভিনেত্রী।ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বেশকিছু ব্র্যান্ডের পণ্যের সঙ্গে অ্যালকোহল ও রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব দেয়া হয় তাপসীকে। তবে এই দুটি বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। একটি সূত্রের দেয়া তথ্যমতে, সিনেমার পাশাপাশি এখন বেশ কিছু বিজ্ঞাপনেরও প্রস্তাব পাচ্ছেন তাপসী। কিছু…
Read Moreযশোরে স্যান্ডেলের তলায় ১২টি সোনার বার
যশোরে অর্ধকোটি টাকা মূল্যের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে ডিবি পুলিশ। রবিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা মনোহরপুর ঈদগাহ রোড থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ সোনার বার বহনকারী সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। সাইফুল শার্শার লক্ষণপুর গ্রামের রাশেদ খানের ছেলে। যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, রবিবার বিকেলে এএসআই মুসফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ যশোর কায়েমকোলা রোডের মনোহরপুর বাজারের অদূরে ঈদগাহের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় একটি মোটরসাইকেলে এক ব্যক্তি চেকপোস্টের কাছে পৌঁছালে তাকে থামানো হয়। এ সময় ওই ব্যক্তি…
Read Moreনিখোঁজের ৪ দিনপর যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ মোজাম্মেল হকের (৩০) লাশ চারদিন পর উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার নরসিংদির রায়পুরার মধ্যচর এলাকার মেঘনা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদীর রেলসেতু দিয়ে যাওয়ার সময় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তিনি নিখোঁজ হন। মোজাম্মেল ময়মনসিংহ গৌরীপুর এলাকার আক্তার খায়ের ছেলে। নিহতের বড় ভাই মো. খালেকুজ্জামান কল্যান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে ভৈরব থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে বন্ধুদের সাথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় মোজাম্মেল ট্রেনের দরজার পাশে দাঁড়িয়েছিলেন। ট্রেনটি…
Read Moreখালেদা জিয়া-শ্যানন বৈঠক আজ
ঢাকা, ৬ নভেম্বর : ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) থমাস এ শ্যানন আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। আজ সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশান চেয়ারপারসনের নিজ কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, আসন্ন নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে। বৈঠকে ট্রাম্প প্রশাসনের এই উদ্ধর্তন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও যোগ দিবেন। এছাড়া বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।…
Read Moreরাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা, ৬ নভেম্বর : রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় শরিফ আহমেদ সাগর (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ আহমেদ সাগরের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি। নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর একজন রিকশাচালক শরিফ আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Read Moreবিচারক বদলের জন্য খালেদা জিয়ার আবেদন খারিজ
ঢাকা, ৬ নভেম্বর : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার এই লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়ে গতকাল রবিবার শেষ হয়েছিল। বিচারক আজ আদেশের দিন রেখেছিলেন। পাশাপাশি লিভ টু আপিলের আরেকটি অংশ রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরার বিষয়ে আজ শুনানি শুরু হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ…
Read More