প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে স্বাস্থ্য ও খাদ্য মন্ত্রণালয়ের অনুদান

ঢাকা, ১৩ নভেম্বর : প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন প্রদান করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তাঁর কার্যালয়ে এই দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৭ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৪১ লাখ টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রী হাতে তুলে দেন…

Read More

সেপারেশন এন্ড কেটাক্লাইজম থিওরী

অন্ধকার থেকেই আলো ও সৃষ্টির উপাদানের বিকাশ আর যে শক্তি স্থান ও সময়-কে বিভক্ত করছে সে “কুন্ ফাইয়াকুনের কুদরতে” (হয়তো ১০০ কোটি বছর আগে তরঙ্গ প্রবাহিত*) ভূমণ্ডলীয় ও নভোমণ্ডলের আয়ুষ্কাল (ভারসাম্য-স্থায়িত্ব) দীর্ঘস্থায়ী করার প্রস্তাব ” স্রষ্টার সৃষ্টি ও মহাপ্রলয় তত্ত্ব ” Separation & Cataclysm Theory সাবধান ! Shrivelled leaven (P, ATEAGC-P, TIE) Level – O to The Time of Death (O) Level – 8 পৃথিবীর সমস্ত দেশের সরকার ও বিশ্ব গবেষক-বিজ্ঞানীদের (চিন্তাশীল-বুদ্ধিজীবী) প্রতি আমার প্রণীত ” স্রষ্টার সৃষ্টি ও মহাপ্রলয় তত্ত্বীয় তত্ত্বকোষ (তত্ত্বজ্ঞ) তত্ত্ব ” Separation & Cataclysm Theory ‘…

Read More

‘নায়ক’ বাপ্পীর নায়িকা হলেন অধরা

সম্প্রতি ‘নায়ক’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন বাপ্পী চৌধুরী। নায়িকা হিসেবে পরিচালক ইস্পাহানি আরিফ জাহান ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। অবশেষে নায়িকাকে খুঁজে পাওয়া গেছে। ‘নায়ক’ ছবিতে বাপ্পীর নায়িকা হচ্ছেন অধরা খান। নায়িকা নিজেই এ খবর নিশ্চিত করেছেন। ছবির মহরত আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। শ্যুটিং শুরু হবে জানুয়ারিতে। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল। পরিচালক জানান, গল্পের প্রয়োজনে আরো কয়েকজন বড় শিল্পীর দরকার হবে। সেখানে চিত্রনায়িকা মৌসুমীও থাকতে পারেন। তার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু করব। শাহিন সুমনের ‘পাগলের মত…

Read More

শাহজালালে ৯১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকা, ১৩ নভেম্বর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক (নিরাপত্তা) কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। বর্তমানে বিমানের ওই পদে কেউ নিয়োজিত না থাকায় কক্ষটি অব্যবহৃত ছিল। স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার শাহেদ আহমেদ বলেন, রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (নিরাপত্তা) শামসুল আজাদ সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি ঢাকা কাস্টমসকে জানান। এ তথ্যের ভিত্তিতে একটি টিম নিয়ে ওই কক্ষে তল্লাশি করা হয়। তল্লাশিকালে কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৮৩০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা…

Read More

প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন : মোহাম্মদ নাসিম

মাদারীপুর, ১৩ নভেম্বর : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটি নিয়েছেন এবং স্বেচ্ছায় পদত্যাগও করেছেন। এতে সরকারের কোন চাপ কিংবা উৎসাহ ছিল না। তিনি রোববার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব টেকনোলজির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটি নিয়েছেন এবং তিনি স্বেচ্ছায় পদত্যাগও করেছেন। এতে সরকারের কোন চাপ কিংবা উৎসাহ ছিল না। বিএনপি মিথ্যাচারে অভ্যস্ত, এটা তাদের সংস্কৃতি, তাই বিচারপতির পদত্যাগ করা নিয়ে সর্বত্রই মিথ্যাচার করছে বিএনপি।’ আগামী জাতীয় সংসদ নির্বাচন…

Read More

বিচারপতি সিনহার পদত্যাগে সাংবিধানিক কোন শূন্যতার সৃষ্টি হয়নি : এটর্নি জেনারেল

ঢাকা, ১৩ নভেম্বর : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার পদত্যাগের ফলে বিচার বিভাগে সাংবিধানিক কোন শূন্যতার সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল আজ এ মন্তব্য করেন। তিনি বলেন, বিচারপতি এস কে সিনহার পদত্যাগে বিচার বিভাগে কোনো প্রভাব পড়বে না। পদত্যাগ করা ছাড়া তার কোনো পথ খোলা ছিল না। তিনি বলেন, বিচার বিভাগের কেউ যদি দুর্নীতি করে বা নৈতিকস্খলন ঘটায় তাহলে তার পদে থাকা উচিত নয়। প্রধান বিচারপতির পদত্যাগে কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়নি। এক মাস ১০ দিন…

Read More

২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা শতকরা ৫০ ভাগে নামিয়ে আনার পরিকল্পনা

ঢাকা, ১৩ নভেম্বর : আগামী ২০২০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা শতকরা পঞ্চাশ ভাগে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে অনুমোদিত হয়েছে ন্যাশনাল রোড সেফটি স্ট্যাটিজিক একশন প্ল্যান। রোববার নগরীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভায় এ একশন প্ল্যান অনুমোদিত হয়। এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গৃহীত পরিকল্পনায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক…

Read More

কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত

লুবুম্বাশি (ডিআর কঙ্গো), ১৩ নভেম্বর : কঙ্গোয় রোববার মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। তেলবাহী একটি ফ্রিগেট ট্রেন গিরিখাতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র। জাতিসংঘ রেডিও ওকাপি এ দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও এতে আরো অনেকের আহত বা দগ্ধ হওয়ার কথা জানিয়েছে। কঙ্গোর কাতাঙ্গা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী লুবুম্বাশি থেকে কাতাঙ্গার লুয়েনার মধ্যে চলাচল করে। রেডিও ওকাপির খবরে বলা হয়, ট্রেনটিতে ১৩টি তেলের বগি ছিল। লুবুদি স্টেশনের কাছে ঢাল বেয়ে ওপরে ওঠার সময় এটি লাইনচ্যুত হয় এবং গিরিখাতে পড়ে ট্রেনে আগুন…

Read More